ডিজিটাল ক্যামেরা কিনবো : পরামর্শ দিন
২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামুতে ক্যামেরা কেনার পরামর্শ নিয়ে অনেক পোস্ট আছে ।তবুও আমি আবার সাহায্য চাইছি কারণ কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে চাই । আমার বাজেট ১৫০০০-২০০০০ । এর বেশী না (টাকা নাই)। আমি চাইছি সহজে বহনযোগ্য একটি পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা। মেগা পিক্সেল যে ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ না,এটা মোটামুটি বুঝেছি । কিন্তু কিছু ছবি হয়তো আমি আসলেই বড় প্রিন্ট নিবো। তাই নূন্যতম ১০ মেগা পিক্সেল হলে ভালো হয় । মডেল ক্যানন,নাইকন বা সনি(যদি ভালো হয়)। রাতের ছবি তোলার সময় বা কম আলোতেও যাতে ভালো ছবি তোলা যায়, ছবি অন্ধকার না আসে । চলন্ত অবস্থায় ছবি তুললে সেটা যেন ঝাপসা না আসে। জ্যুম করে যেন দূরের ছবি তুলতে পারি। আর এটাকে কি বলে ঠিক জানিনা, সেটা হল ছবি তোলার এরিয়াটা যেন বড় হয় , কিছু পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরাতে দেখেছি একসাথে ২০-২৫ জনের গ্রুপ ছবি তোলা যায় । আবার অনেক ক্যামেরাতেই ১৫-১৮ জনের বেশী নেয়া যায়না । ফোকাসে(?) আসেনা। ব্যাটারী চার্জ করতে যেন খুব ঝামেলা না হয় ।আর সবশেষ যেটা চাই সেটা হল নূন্যতম ৫-৭মিনিট যাতে ভিডিও করা যায় ।
এতকিছু চাই বলে কেউ আবার আমাকে এস.এল.আর বা আরও দামী ক্যামেরা কিনতে বলবেননা প্লিজ । কেউ কি অনুগ্রহ করে দিবেন পরামর্শ?
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন