আজ খ্যাতিমান ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ৪০তম অন্তর্ধান দিবস। ১৯৭২ সালের এই দিনে মাত্র ৩৬ বছর বয়সে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মৃতদেহ মিরপুরের বধ্যভূমিতে খুঁজতে গিয়ে আর ফেরত আসেননি তিনি। ১৯৩৫ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা এ মানুষটি। তার ঘটনাবহুল জীবনে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় উপন্যাস লিখে পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- হাজার বছর ধরে, সূর্যগ্রহণ, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর ক’টা দিন, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা। এসব উপন্যাস তাকে ঔপন্যাসিক হিসেবে পাঠকপ্রিয়তা এনে দিয়েছে। ঔপন্যাসিক ছাড়াও তার আরও কয়েকটি পরিচয় আছে। তিনি বেশ কয়েকটি আলোচিত ছবি নির্মাণ করেছিলেন। যে ছবিগুলো তাকে অমর করে রেখেছে। ১৯৬১ সালে তিনি পরিচালনায় আসেন ‘কখনো আসেনি’ ছবির মাধ্যমে। তারপর একে একে উপহার দেন ‘কাঁচের দেয়াল’ (১৯৬৩), ‘সংগ্রাম’, ‘বাহানা’ (১৯৬৫), ‘বেহুলা’ (১৯৬৬), ‘আনোয়ারা’ (১৯৬৬), ‘দুই ভাই’ (১৯৬৮), ‘জীবন থেকে নেয়া’ (১৯৬৯), ‘লেট দেয়ার বি লাইট’- যা বাংলা চলচ্চিত্রে আজও মূল্যবান সম্পদ। এছাড়া ১৯৬২ সালে কলিম শরাফীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন ‘সোনার কাজল’ ছবিটি। সেই সময়ে বাংলা চলচ্চিত্রকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি বাংলাদেশের ইতিহাসে যেমন স্মরণীয় ঠিক তেমনি তার নির্মিত প্রামাণ্যচিত্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলস্বরূপ বিবেচনা করা হয়। তার নির্মিত প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অব এ নেশন’ ও ‘ইনোসেন্ট মিলিয়নস’। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বিখ্যাত আমতলার বৈঠক, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এ সময় তিনি তার ক্যামেরায় পাকিস্তানি হানাদার ও রাজাকার, আলবদর, আল শামসের নৃশংসতার চিত্র ধারণ করে আনেন, যা দিয়ে পরে প্রামাণ্যচিত্রগুলো তৈরি করেন। ইতিহাসের এ স্মরণীয় ব্যক্তিত্ব প্রথম জীবন শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে ১৯৫০ সালে ‘যুগের আলো’ পত্রিকায়। ১৯৫৬ সালে দৈনিক প্রবাহ’র সম্পাদক ছিলেন তিনি। ১৯৭২ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য আদমজী সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমী পুরস্কার অর্জন করেন তিনি
সূত্রঃ দৈনিক মানবজমিন
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।