চলে গেলেন সিদ্দিকা কবীর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
না ফেরার দেশে চলে গেলেন রন্ধন বিষয়ক বিশিষ্ট ব্যক্তিত্ব সিদ্দিকা কবীর। আজ দুপুর ১২টায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। তার বড় ভাইয়ের ছেলে আহমেদ সাদ জানান, প্রায় একমাস আগে হঠাৎ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গত ২৯শে জানুয়ারি রোববার আবারও একই উপসর্গ দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে টানা তিনদিন চিকিৎসকের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। এনটিভিতে ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে প্রচারিত ‘সিদ্দিকা কবীর রেসিপি’ অনুষ্ঠান করেই মূলত একজন রন্ধন বিষয়ক ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। সিদ্দিকা কবীরের জন্ম ১৯৩১ সালের ৭ই মে ঢাকার বংশালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তিনি ইডেন কলেজে গণিত বিষয়ে টানা পাঁচ বছর শিক্ষকতা করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহামা থেকে পুষ্টি বিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। আর এরপরই তার জীবনের দৃশ্যপট পাল্টে যায়। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে একই কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি লাভ করে একই বছরে অবসরে যান। ১৯৭৮ সালে তিনি ‘রান্না খাদ্য পুষ্টি’ বইটি লিখে ব্যাপকভাবে সমাদৃত হন। ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনেও রান্না বিষয়ক অনুষ্ঠান করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ২০০৩ সালে তিনি জাতীয়ভাবে পুষ্টিবিদ হিসেবে Woman of the year খ্যাতি লাভ করেন। তার স্বামী সৈয়দ আলী কবির ২০০০ সালে ইন্তেকাল করেন। সিদ্দিকা কবীরের নিজের কোন সন্তান ছিল না। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া তার বড় ভাইয়ের তিন ছেলেকে নিজের সন্তান হিসেবেই লালন পালন করতেন। তার একমাত্র পালিত মেয়ে বর্তমানে সুইডেনে আছেন। তিনি দেশে ফিরলেই সিদ্দিকা কবীরের মরদেহ দাফনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। স্কয়ার হাসপাতালের হিমাগারেই বর্তমানে সিদ্দিকা কবীরের লাশ রাখা হয়েছে।আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি’।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।