somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার কার প্রশ্ন লাগবে ? হাত তুলেন ।

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ফেসবুকে প্রবেশ করেছি ২০০৮ সালের ডিসেম্বরে । তখন ফেসবুকে দেখতাম মানুষ ছবি আপলোড করত । এই সেই হাবিজাবি স্ট্যাটাস দিত । আমার আকর্ষণ ছিল না কোনটাতেই । আমি শুধু ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতাম, যাকে ভাল লাগত তাকেই । আর ছবি দিতাম । এই ছবি দেয়ার জন্য নানা জায়গায় ঘুরতাম আর ছবি তুলতাম । অনেকের লেখালেখি করার অভ্যাস আছে । অভ্যাস না বলে প্রতিভা বলাই ভাল । তারা কেউ কেউ ফেসবুকেই লেখালেখি করতেন, এখনো করেন । এমন অনেক লেখককে চিনি আমি, যাঁদের লেখা বই বের হয় না । কিন্তু ফেসবুকে নিয়মিত লেখালেখি করেন । আমি তাঁদের লেখা পড়ি । খুব ভাল লাগে বলেই পড়ি । একসময় মনে হত ফেসবুক আসলেই খুব ভাল একটা প্লাটফর্ম, যেখানে ভাল লেখক তৈরী হয় । ২০০৪ সালে এই ফেসবুকের জন্ম । বাংলাদেশে পরিচিতি পেতে এর প্রায় ৩-৪ বছর লেগে গিয়েছিল । ২০০৮ থেকে ২০০১০/১১ পর্যন্ত ফেসবুক ছিল একটা প্লাটফর্ম যেখানে মানুষ মনের ভাব প্রকাশ করত ভার্চুয়াল বন্ধুদের সাথে । এরপর থেকে ফেসবুকটা হয়ে যায় আমজনতার । মানে ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি, ব্যবসায়ী, শিল্পপতি, হকার কেউ বাদ নেই । সবার ফেসবুকে আইডি আছে । যেন জন্মের পর জন্ম নিবন্ধন করানোর আগে ফেসবুকে আইডি খোলা উচিৎ ।

কি ভাবছেন ? আমজনতা ফেসবুকে আসলে আমার কি সমস্যা ? আরে ভাই, আমার কোন সমস্যা নাই । আমার সমস্যা থাকবে কেন ? আমি তো খুশি । জুকারবার্গ ভাই আমার চেয়েও বেশি খুশি । কিন্তু সমস্যা অন্য জায়গায় । ফেসবুক ইউজ করেন । কে নিষেধ করেছে আপনাকে ফেসবুকে ঢুকতে ? কিন্তু মিসইউজ করবেন না । কোন কিছুই অতিরিক্ত হওয়া ভাল না । এমনকি অতি ভালও ভাল না । ফেসবুকের মিসইউজের একটা উদাহরণ দেই ।

**PSC, JSC, SSC, HSC – যেকোনো পরীক্ষার প্রশ্নের জন্য যোগাযোগ করো । আগে কমন, তারপর টাকা । ২০% অগ্রীম দিতে হবে । যারা প্রশ্ন পেয়েছ তারা লাইক দাও । যারা পাওনি কমেন্ট কর । যাদের প্রশ্ন লাগবে তারা ইনবক্সে যোগাযোগ কর ।**

এটা ফেসবুকের একটা পোস্ট । যেই মহৎপ্রাণ(!) ব্যক্তি এই পোস্ট করেছেন তার সাহস দেখে আমি মুগ্ধ । কারণ আমার বাবাও যদি প্রধানমন্ত্রী হতেন তবু আমার সাহস হত না এই পোস্ট দেয়ার । আমি মনে-প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে আইন আছে । সেই আইন প্রয়োগ করার মত শক্ত-সমর্থ সরকার আছে । আর আমাদের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষামন্ত্রী আছে । তবু কেন এবং কিভাবে এইসব পোস্ট দেয়ার সাহস মানুষের হয় তা বোধগম্য নয় । আমি জানি মন্ত্রীসাহেব ফেসবুকের এইসব পোস্ট পড়েন না । কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কারো চোখেই কি পড়েনা ?
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×