somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, ওদেরকে একটু শান্তিতে থাকতে দেই

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২২ নভেম্বর ২০১৪ একটা অন্যরকম অভিজ্ঞতা হল । মানুষ যে কতটা খারাপ হতে পারে তার নমুনা দেখলাম । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকায় ফিরলাম ট্রেনে । রাত ১০ টায় বিমানবন্দর রেলস্টেশনে নামলাম । স্টেশন থেকে হেঁটেই আমার বাসায় আসা যায় । তাই প্ল্যাটফরমে হাঁটছিলাম । প্ল্যাটফরমে আমার পাশাপাশি আরো ২ জন ছিলেন । তাঁরা রাজশাহী থেকেই এসেছেন । ট্রেনে পরিচিত হয়েছিলাম । আমরা ৩ জনেই দেখলাম প্ল্যাটফরমে বসে এক মহিলা তার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছিল । মহিলাকে দেখেই বোঝা যায়, পাগলি । আমরা তার কাছাকাছি আসতেই জুতা দেখিয়ে বলল, “আমারে লইয়া যদি নাচস তাইলে এক্কেবারে জুতা দিয়া পিটাইয়া দিমু । শালা ভদ্রলোকের বাচ্চারা ।” এই পাগলিকে হয়তোবা কোন ভদ্রলোকের লেবাসধারী পশু অত্যাচার করেছিল । তাই সে আমাদের দেখে ক্ষেপে গিয়েছে । আসলেই মানুষ কতটা নীচ হলে এমন কাজ করতে পারে !!!!

স্টেশনে মানুষের অভাব নেই । কেউ মাত্রই ট্রেন থেকে নামল । আবার কেউ নিজ গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় । কিন্তু এরা ছাড়াও আরো একদল মানুষ থাকে স্টেশনে । যাদের যাওয়ার মত কোনো জায়গা নেই । তারা স্টেশনেই থাকে । স্টেশনই এদের প্রথম ও শেষ ঠিকানা । স্টেশনে যারা থাকে তাদের মধ্যে ছেলেরা সারাদিন এখানে ওখানে কাজ করে । কেউ কাগজ কুড়ায়, কেউ হোটেলে কাজ করে, কেউ কুলিগিরি করে । আরো নানারকম কাজ করে । মেয়েরা কেউ কেউ খবরের কাগজ বিক্রি করে । সারাদিন যে যা করুক, রাতের বেলায় ঠিকই তারা হাজির হয় স্টেশনে, ঘুমানোর জন্য । ছেলেরা মেয়েদের তুলনায় মোটামুটি শান্তিতেই ঘুমায় । কারণ মেয়েদের উপর রাতের বেলায় শুরু হয় অনৈতিক-পৈশাচিক অত্যাচার ।

আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই মেয়েরা কখনোই চায় না অত্যাচারের শিকার হতে । কখনো ইচ্ছার বিরুদ্ধে, কখনো পেটের দায়ে তাদেরকে এই অত্যাচার সহ্য করতে হয় । ৯ বছর বয়সী বাচ্চা মেয়ে থেকে শুরু করে যে কোনো মেয়েই এই অত্যাচারের শিকার হয় । এদের পেটের ক্ষুধাকে পুঁজি করে কিছু মানুষরূপী পশু এদেরকে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে । সোজা কথায় বলতে গেলে ধর্ষণ করে যাচ্ছে । এই অত্যাচারিত জনগোষ্ঠীকে দেখার মত কেউ নেই । অন্যদের কথা কি বলব ? আমি নিজেও হয়ত কতদিন এদেরকে দেখে দুই হাত দূর দিয়ে হেঁটে গেছি যাতে ধারে কাছে ঘেঁষতে না পারে ।

এই মানুষগুলোর উপরেও মানুষের দরদ কিছু কিছু সময় উথলে উঠে । যেমন নির্বাচনের আগে শীতের সময় । এই সময় নেতাগণ শীতের পোশাক, কম্বল ইত্যাদি বিতরণ করেন, যাতে তারা ভোট দেয় । এছাড়া কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য ঈদের পোশাক বিতরণ করে এদেরকে বিলবোর্ড বানায় । আরো অনেক উদাহরণ আছে যা আমি না বললেও চলে ।

আমি জানিনা আমি এদের জন্য কি করতে পারব । তবে কোনদিন এদের উপকার করতে পারি আর না পারি, ক্ষতি করব না । আসুন আমরা এই মানুষগুলোকে ওদের নিজেদের মত করেই বাঁচতে দেই । তাহলেই ওরা সুখী হবে । অনেক সুখে থাকবে ওরা ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×