ব্যাংক থেকে লোন নিতে চান ???
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনি কি কোনো ব্যাংক থেকে লোন নিতে চান ? বাড়ি তৈরী করবেন ? ব্যবসা করবেন ? এখন প্রায় সকল ব্যাংক থেকেই বিভিন্ন কাজের জন্য লোন দেয় । হোম লোন, বিজনেস লোন, কার লোন, এডুকেশন লোন এমনকি ওয়েডিং লোনও আছে । কিন্তু এসব লোন নিতে হলে আপনাকে কিছু না কিছু জামানত দিতে হবে । হোম লোন শোধ করতে না পারলে বাড়ি, কার লোন শোধ না করতে পারলে গাড়ি নিয়ে যাবে ঋণদাতা । তবে ওয়েডিং লোনের খবর জানি না ।
আসল কথা হল, এই লোন গুলো দেয়া হয় কাদেরকে ? আমি আজ পর্যন্ত অনেক ব্যক্তিকে দেখেছি লোনের জন্য ঘুরতে । এঁদের লোন শোধ করে দেয়ারও পূর্ণ ইচ্ছা রয়েছে । এঁরা শুধু চান কয়েক লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করতে । এরপর লাভের টাকা দিয়ে লোন শোধ করবেন । কিন্তু তাঁরা লোন পাননা । লোন পান তাঁরা, যাঁদের লোন শোধ করার কোন ইচ্ছা নেই । ভুয়া কাগজ পত্র দেখিয়ে কোটি কোটি টাকা ঋণ নেন তাঁরা । এরপর হয়ে যান ঋণখেলাপী । ঋণখেলাপী হয়েও এনারা ভিআইপি এর মর্যাদা পান । আর সাধারণ মানুষ চেয়ে চেয়ে দেখে তাঁদেরকে । তাঁদের মত হওয়ার স্বপ্ন দেখে ।
আপনি যদি ঋণ পেতে চান তাহলে মনে মনে ঋণ শোধ করার ইচ্ছাটা ত্যাগ করুন । (এইটা কিন্তু আমার মনের কথা না)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি...
...বাকিটুকু পড়ুন
রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের...
...বাকিটুকু পড়ুন
আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত। কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর...
...বাকিটুকু পড়ুন
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই...
...বাকিটুকু পড়ুন