১০ বছর আগেও মগবাজারের কাজি গলিতে ছিল একটা টিনের ঘর। এখন সেখানে ৮ তালা ভবন, সেখানে ২১টা ফ্যাট। বাড়ির বাসিন্দা এক সময়ে রংপুরের একটি কলেজের প্রভাষক ছিলেন, যদিও লেখেন অধ্যাপক। তার ঘোষিত কোনো পেশা নেই। অথচ তার নামে এখন ৮ তলা বাড়ি।
তিনি নিজেকে সত লোক বলে দাবি করেন। তার দল সত লোকের শাসন চান। ইসলাম বহির্ভূত জীবন তাদের জন্য নয় বলে বক্তৃতা বিবৃতি দেন।
এই লোকটার নাম গোলাম আযম। বলা হয় অধ্যাপক গোলাম আযম। আর আমরা বলি ঘাতক-দালাল গো আযম।
এই ৮ তলা বাড়ি বানাতে গৃহনির্মাণ ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। মোট অর্থের ৮০ শতাংশই দিয়েছে জামায়াতের এই ব্যাংকটি। আর বাকি ২০ শতাংশ অর্থ গো আযম নিজের। ব্যাংক সাধারণত গ্রাহকের আয়ের উৎস হিসাব করে ঋণ দেয়। যার ঘোষিত কোনো আয় নেই তাকে কি করে ৮০ শতাংশ ঋণ দিল ইসলামী ব্যাংক?
সকল জামায়াত নেতা-কর্মীদের বলছি আপনারাও যান ইসলামী ব্যাংকের কাছে। ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেয় তারা। দেখেন আপনাদের দেয় কিনা।
১৯৪২ সালে জামাতে ইসলামী হিন্দের মজলিসে সুরার বৈঠকে আমীর মওদুদীর বিরুদ্ধেই ইসলাম পরিপন্থি বিলাসি জীবন যাপনের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল। আবার ১৯৪৫ সালে ইসলাম পরিপন্থি বিলাসী জীবন যাপনের অভিযোগে জামায়াতের ৭৫০ জন সদস্যের মধ্যে ৪শ জনেরই সদস্যপদ বাতিল করা হয়েছিল। যদিও বলা হয় এরা সবাই ছিল মওদুদী বিরোধী।
২১ ফ্যাটের ৮ তলায় থাকা বিলাসী জীবন কিনা সেটা দেশের সচেতন মানুষের উপরেই ছেড়ে দেওয়া হল।
এখানে মনে করতে পারি নিজামি ও মুজাহিদের কথা। তাদের ঘোষিত কোনো পেশা নাই। অথচ নিজামীর নামে উঠছে বনানীতে ফ্যাট। জামায়াতের সাবেক এমপির নামে কি কি গাড়ি আনা হয়েছে তারও একটি হিসাব দেওয়া যেতে পারে।
বিএমডব্লিউ কার ও জীপ: জামায়াতে ইসলামীর মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী (দিনাজপুর-৬) ও মুফতী মাওলানা আবদুস সাত্তার আকন্দ (বাগেরহাট-৪)।
মার্সিডিজ বেঞ্জ: জামায়াতে ইসলামের মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫),
টয়োটা ল্যান্ড ক্রুসার নিয়েছেন: জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী (পাবনা-১), আবদুস সুবহান (পাবনা-৫), দেলোয়ার হোসেন সাঈদী (পিরোজপুর-১) ও আবদুল আজিজ (গাইবান্ধা-১)
মিটসুবিসু পাজেরো ভি-৬ নিয়েছেন: জামায়াতে ইসলামীর প্রয়াত মোঃ আবদুল্লাহ আল কাফি (দিনাজপুর-১) ও আবু সাঈদ মোঃ শাহাদাত হুসাইন (যশোর-২)।
৫৬ ইনফিনিটি গাড়ি নিয়েছেন: জামায়াতে ইসলামীর মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী-৩)।
ভলভো- ফরিদ উদ্দিন চৌধুরী।
মগবাজারে ৮ তলা বাড়িতে থাকে গোলাম আযম: একদল সত লোকের জীবন যাপনের নমুনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪৭টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।