হতে চেয়েছিলাম মুক্তিযোদ্ধা, হয়েছিলাম রাজাকার
শাপে বরে আজ আমি এই দেশের মিনিস্টার
৭১ এ মুক্তিসেনার ভয়ে থাকতাম বাঁশঝাড়ের নীচে
এখন সকল আর্মি-পুলিশ ঘুরে আমার পিছে।
যুদ্ধশেষে স্বাধীনতা করেছিলাম প্রত্যাখ্যান
দেশান্তরি হয়ে - গিয়েছিলাম পাকিস্তান
সরল দেশের সব জনতা করলো মরে আপনজ্ঞান
নির্বাচনে জিতিয়ে দিলো করে সবে ভোটদান।
ধর্মভীরু লোক সকলে বুঝল না কেউ ধর্ম কী?
সব ই এখানে আলখাল্লা-টুপির ভেলকি!
সত্যিকারের মুক্তিযোদ্ধা দুঃখে আজ কপাল ছিড়ে
আমার দেয়া সার্টিফিকেটে এখন তার ভাগ্য ফিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


