somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাঁজার নৌকা পাহাড় দিয়া যায়

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে ইসলাম ধর্মের নামে মাজার পূজা ও ওরশ খুব জনপ্রিয়।
ঢাকার গুলিস্তানে দাঁড়িয়ে আছে গোলাপশাহ মাজার। তার সামনে দেখবেন কিছু মানুষ সালু সূতা বাঁধছেন, কেউ টাকা ফেলছেন, কেউ মোমবাতি জ্বালছেন। আরও দেখবেন কিছু মানুষ লাল সালু গায়ে ঝিমাচ্ছেন। তাদের প্রধান খাদ্য গাঁজা। তাই তারা সারাক্ষণ ঝিমান।
এই চিত্র দেশের সব মাজারের। সারা দেশে যে সব জায়গায় বাস স্টেশন, লঞ্চ স্টেশন বা রেল স্টেশন আছে, সেখানেই আছে মাজার। মূল কথা হল, যেখানে লোক সমাগম বেশি হয়, সেখানেই মাজার গড়ে ওঠে। যারা মাজার গড়ে তোলেন তাদের মাথায় থাকে এমন জায়গায় মাজার গড়ে তুলতে হবে যেখানে লোক সমাগম হবে। কেননা লোক সমাগম না হলে মাজারে দান খয়রাত করবে কে ?
দান খয়রাতের বাইরেও এসব মাজারের অন্যতম আয়ের উৎস ওরশ। ওরশ শব্দের অর্থ জন্মোৎসব। ওরশকে কেন্দ্র করে নাচ, গান ও অন্যান্য ফুর্তিফার্তা চলে।
এসব ওরশ ও মাজারকে কেন্দ্র কিছু ধান্দাবাজ ভণ্ড পীরেরও দেখা মেলে। তারা একটা মাজারকে উপলক্ষ করে কোটিপতি বনে যায়। এমনকি অনেক মাজারকে ঘিরে গদ্দিনশীন পীরও বংশানুক্রমে তৈরি হতে দেখা যায়। কেননা মাজারের আয় সম্পূর্ণ আয়করমুক্ত।
এ সব মাজারে লাল সালু পড়া এক ধরনের পাগল পাওয়া যায়। এরা মূলত গাঁজাসেবী এবং অনেকে গাঁজা ব্যবসায়ী। এরা মাজার থেকে মাজারে ঘুরে বেড়ায়। কেউ কেউ গান গায়। সেসব গানের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই।
মাথায় জটাধারী বয়স্ক কিছু মহিলাকে দেখা যায় মাজারে। এরা মূলত যৌবনকালে যৌনকর্মী ছিল এবং বয়স হয়ে যাওয়ায় ওই পেশায় তাদের চাহিদা নাই বিধায় মাজারে মাজারে ঘুরে বেড়ায়। এদের জীবন ইতিহাস খুব দুঃখের এবং এরা আশ্রয়হীন মানুষ।
গাঁজা খেয়ে এবং অন্যান্য নেশা করে নারী পুরুষ একত্রে নাচ হয় অনেক ওরশে। যেহেতু এরা সব ভবঘুরে, তাই নারী পুরুষে অনৈতিক সম্পর্কও হয়ে থাকে। এ ব্যাপারটা অনেকটা ওপেন সিক্রেট।
তাছাড়া মাজারে মাদক ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার কারণে এক শ্রেণীর মানুষ অবাধে মাদকাসক্ত হয়ে পড়ছে। ধর্মের নামে চলছে অবাধে মাদক ব্যবসা।
এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম একবার। তিনি বলেছিলেন, এই সব জিনিস বন্ধ করা সম্ভব না। কারণ এখানে অভিযান চালালেই কিছু ধর্মভীরু মানুষ ভেবে নেবে ধর্মীয় প্রতিষ্ঠানকে অবমাননা করা হয়েছে। তাই পুলিশও অসহায়।
সাধারণত স্বল্প শিক্ষিত ও নিরক্ষর মানুষের মাজারের প্রতি ঝোক থাকে। তারা মনে করে মাজার একটা পবিত্র জায়গা এবং মাজারে দান করলে মনের সব আশা পূরণ হয়ে যায়।
বরং ইসলাম ধর্ম বলে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোন কিছু চাওয়া মানে শেরক করা। মাজার, ওলী, পীর বা কোন সাধু পুরুষ কোন মানোবাঞ্ছা পূরণ করতে পারবে মনে করলে তাকে আল্লাহর সমকক্ষ করে তোলা হয়। তাই গুণাহ হিসেবে শেরক হল সবচেয়ে বড় গুণাহ।
যারা মাজার পূজা করছেন, তারা শেরক করছেন। ইসলাম ধর্মে এই মাজার পূজার কোন ভিত্তি নাই। ওরশের কোন ভিত্তি নাই। বরং এগুলো সবই হল মাকরুহ, হারাম ও চূড়ান্ত বিদআত।

Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১:৩৯
২৬টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×