স্বপ্ন নামে একটি চেইন শপে ঢুকে মনটা ভালো হয়ে গিয়েছিল। চমৎকার পরিবেশ। এসিতে ঘুরে ঘুরে পণ্য পছন্দ করে কেনার মজাই আলাদা। নানা রকম পণ্য থেকে বেছে বেছে প্রয়োজনীয় পণ্য কিনে হাসিমুখে বাড়ি ফিরলাম।
দামটা যত বেশি হবে বলে ভেবে ঢুকেছিলাম ঠিক তত বেশি নয়। তবে দাম কমও নয়। বাজারের তুলনায় সামান্য বেশি। কিন্তু দাম বেশি দিয়েও ওখানে কেনাকাটার সুবিধা একটাই যে, পণ্য ভালো হবে বলে ভরসা পাওয়া যায়।
বাজারের কাদা পানি ঠেলে ও দাম দর করে কেনার ঝামেলা এড়াবার জন্য মেগাশপটি আমার সেরা পছন্দের তালিকায় ছিল। আমার পরিচিত লোকজনকেও বলছিলাম ওদের চমৎকার পরিবেশ ও একদামে কেনাকাটার সুবিধার কথা। কিন্তু আমার স্বপ্ন ভঙ্গ হল কয়েক দিন পরেই।
সেদিন দুপুরে ১ কেজি সরপুটি মাছ কিনলাম। দেখার চেষ্টাই করি নাই, মালটা ভালো, না পচা। কারণ ওদের ওপর ছিল ভরসা। কিন্তু বাড়ি এনে দেখি মাছ পচা। পেট গলে গেছে। অবাক হয়ে গেলাম, তাদের প্রতারণা দেখে। এত দাম রাখার পরও তারা কিভাবে পচা মাছ বিক্রি করতে পারে ভেবে পেলাম না। আসলে যতই মেশাপশ আর চেইনশপ করা হোক না কেন, আমরা তো জাতে বদলাইনি। আমরা যে ব্যবসা করা ও প্রতারণা করা একই বলে মনে করি। বরং ব্যবসা করার চেয়ে প্রতারণা করে টাকা কামানোকে বুদ্ধিমানের মতো কাজ বলে মনে করি।
স্বপ্নের প্রতি আমার ভরসা উবে গেল। আমার স্বপ্ন ভঙ্গ হল। আমি আবার কাদা পানি ঠেলা বাজারে যাওয়ার দুঃস্বপ্ন দেখতে লাগলাম।
(ব্লগার সাইলেন্সারের লিখিত মেগাশপে পচা মাছ ও মাংস শিরোনামে লেখাটি পড়ে ঘটনাটা মনে পড়ল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

