শেখ মুজিবুর রহমানের মৃতু্্যবার্ষিকীকে আগে মৃতু্যবার্ষিকী বলা হত। এখন শুনি শাহাদাৎ বার্ষিকী।
আর জিয়াউর রহমানের মৃতু্যবার্ষিকী নয়, শাহাদাৎ বার্ষিকী। তারা উভয়েই শাহাদাৎ বরণ করেছেন।
কিন্তু কিভাবে ?
আমরা জানি ধর্মযুদ্ধে যারা মারা যায়, তারা হয় শহীদ। তাদের শহীদ হওয়ার ঘটনাটিকে বলা হয় শাহাদাৎ বরণ। সে হিসেবে শেখ মুজিব ও জিয়াউর রহমান কেউ শহীদ নন। যদিও জিয়াউর রহমানের নামের আগে শহীদ ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে ধর্মের দৃষ্টিকোণ থেকে তারা শহীদ না হলে তাদের মৃতু্যবার্ষিকীকে শাহাদাৎ বার্ষিকী বলার কোন যুক্তি নাই।
আমার কাছে মনে হয়, আমাদের দেশের ধর্মপ্রাণ ও ধর্মভীরু মানুষের ধর্মীয় অনুভূতি নাড়া দিয়ে ভোট পাওয়ার জন্য এই দুই মৃতু্যবার্ষিকীকে শাহাদাৎ বার্ষিকী পরিণত করা হয়েছে। জিয়াউর রহমানের নামের আগে শহীদ ব্যবহার ও তার মারা যাওয়ার ঘটনাটিকে শাহাদাৎ বার্ষিকী হিসেবে পালন করার ফলে আওয়ামী লীগের লোকেরাও শেখ মুজিবের মারা যাওয়ার দিনটিকে শাহাদাৎ বার্ষিকী বলে। কবে যেন শুনব শহীদ শেখ মুজিবুর রহমান।
আমাদের মতো ধর্মভীরু মানুষের দেশে চিরকাল রাজনীতিতে ধর্মের ব্যবহার ছিল। এটা তার একটা ছোট নমুনা। মুখে রাজনীতি ও ধর্ম আলাদা করার কথা বললেও ভোটের স্বার্থে সবাইকেই ধর্মকে টেনে আনতে হয় রাজনীতিতে। নচেৎ ধর্মভীরু এসব ভোটার তথা নাগরিকদের মন গলানো যায় না।
শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দু'জনেই নৃশংসভাবে খুনের শিকার হয়েছেন। সেটাকে শাহাদাৎ বার্ষিকী বলা কি উচিত ? কেউ খুনের শিকার হলেই যদি শাহাদাৎ বরণ করে, তবে মরবে কে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

