somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো ব্লগারদের দৃষ্টি আকর্ষণ : কেউ বলবেন কি কিভাবে নির্বাচিত হত সপ্তাহের সেরা ব্লগার ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আর্কাইভ ঘেটে সেই পুরোনো বাঁধ ভাঙ্গার আওয়াজের কিছু স্ক্রিন শট পেয়েছি। এক সময় এখানে প্রতি সপ্তাহে ২ জন সেরা ব্লগার নির্বাচিত করা হত। সেই সময়ের কিছু স্ক্রিন শট।


ফেব্রুয়ারি ১৬, ২০০৬ এর স্ক্রিন শট


ফেব্রুয়ারি ১৯, ২০০৬ এর স্ক্রিণ শট


এপ্রিল ১৮, ২০০৬ এর স্ক্রিন শট


এপ্রিল ২৩, ২০০৬ এর স্ক্রিন শট


এপ্রিল ২৭, ২০০৬ এর স্ক্রিন শট


জুন ১২, ২০০৬ এর স্ক্রিন শট


জুন ১৫, ২০০৬ এর স্ক্রিন শট


জুলাই ১, ২০০৬ এর স্ক্রিন শট


জুলাই ৬, ২০০৬ এর স্ক্রিন শট


জুলাই ৯, ২০০৬ এর স্ক্রিন শট

এরপর থেকে আর কোন স্ক্রিন শটে সেরা ব্লগার খুঁজে পাওয়া যায় না।

আমি যা বুঝেছি :
এই স্ক্রিন শটগুলো থেকে আমি যা বুঝেছি তা এ রকম :
০১) সেরা লেখা নির্বাচিত হত না, নির্বাচিত হত সেরা ব্লগার।
০২) সপ্তাহে ২ জন সেরা ব্লগার নির্বাচিত হত।
০৩) এই সেরা ব্লগার নির্বাচন করতেন ব্লগ কর্তৃপক্ষ। সাধারণ ব্লগারদের করণীয় কিছুই ছিল না।

আমার বর্তমান প্রস্তাব :
০১) সেরা ব্লগার নয়, সেরা লেখা নির্বাচিত হোক।
০২) ব্লগ কর্তৃপক্ষ নয়, নিরাপদ ব্লগারদের ভোটে নির্বাচিত হোক সেরা লেখা।
০৩) সেরা লেখা নির্বাচন করার জন্য প্রতিটি পোস্টের সঙ্গে একটি বাটন সংযুক্ত করা হোক। "সেরা লেখা" নামে বাটনটি নামকরণ করা যেতে পারে। ব্লগার ভাঙ্গা পেন্সিলের প্রস্তাব অনুযায়ী, সেই বাটন চাপার পর একটি ক্যাপচা থাকুক ।
০৪) ব্লগার পূর্ণিমা প্রস্তাব করেছেন টপ টেন করতে, আমি সেটা সমর্থন করি।
০৫) প্রতিদিন বা সপ্তাহের ভিত্তিতে সেরা লেখা নির্বাচন করা যায়। তবে যেহেতু এখন ব্লগে অনেক লেখা আসে তাই প্রতিদিনের ভিত্তিতে নির্বাচন করা সম্ভব।
০৬) যে কোন মূল্যে এই ভোট দানের ক্ষেত্রে কারচুপি বা জালিয়াতি ঠেকানোর ব্যবস্থা করা হোক।

কেন এই সেরা লেখা নির্বাচন :
০১) ভালো লেখাকে উৎসাহিত করা। একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি করা।
০২) যারা ব্যস্ত ব্লগার এবং যারা অভিযোগ করেন যে, বাঁধ ভাঙ্গার আওয়াজে ভালো লেখা পাওয়া যায় না, তাদের জন্য এই সেরা লেখা সুবিধাজনক হবে ।

আমার আগের পোস্ট (এই পোস্টে মূল প্রস্তাব দেয়া আছে) :
ব্লগ কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব : অন্যদেরও মতামত চাই

পুরোনো ব্লগারদের কাছে আমার প্রশ্ন :
০১) সেই সময়ের সপ্তাহের সেরা ব্লগার নির্বাচন সম্পর্কে আমি যা বুঝেছি, সেটা ঠিক আছে কি না ?
০২) আসলে কিভাবে নির্বাচিত হত সপ্তাহের সেরা ব্লগার ?
০৩) সপ্তাহের সেরা ব্লগার নির্বাচনে কি কোন সমস্যা ছিল ? থাকলে সেটা কী ?
০৪) সপ্তাহের সেরা ব্লগার নির্বাচন বন্ধ হয়ে গেল কেন ?
আপনারা যারা পুরোনো ব্লগার আছেন, দয়া করে একটু বলুন। আপনারা সিনিয়র, আপনাদের মতামত সবচেয়ে বেশি মূল্যবান।

কৃতজ্ঞতা : ব্লগার ইঞ্জিনিয়ার
যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট)
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭
৬৯টি মন্তব্য ২৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×