somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরের বার আরামে ছিনতাই করার জন্যই আমাদের বাঁচিয়ে রাখতে হবে

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১.
বেপারী সাহেব সাত গ্রামের মধ্যে সবচেয়ে ধনী মানুষ। তার বাড়িতে প্রতি বছর ডাকাতি হয়। তিনি থানা পুলিশ করেন না। কারণ তিনি জানেন, থানা পুলিশের কাছে গেলে হাঙ্গামা বাড়া ছাড়া আর কোন লাভ হয় না।
বরং তিনি যথাসময়ে প্রতি বছর অপেক্ষা করেন। গোলার ধান বিক্রি করে টাকা পয়সা থোক করে রাখেন। জানেন, ডাকাতদের আসার সময় হয়েছে।
অবশেষে একটি শুভক্ষণে ডাকাতদলের আবির্ভাব হয়। তিনি টাকার থলে দিয়ে দেন। ডাকাত দল চলে যায়।
কিন্তু একবার ঘটে গেল বিপত্তি। ডাকাতদের মধ্যে একজন ছিল বেশি লোভী। সে বেপারী সাহেবের স্ত্রীর গয়না খুলে নিতে যায়। বেপারী সাহেব বাধা দেন। গরম মাথার ডাকাত গুলি করে বসে বেপারী সাহেবকে। আহত হন বেপারী সাহেব।
অন্য দিকে ডাকাত দলের সর্দার ক্ষেপে যান ওই ডাকাতের প্রতি। চড় লাগান ওকে। তারপর বেপারী সাহেবকে নিজ দায়িত্ব হাসপাতালে পৌছে দেয় ডাকাত সর্দার ।
বেপারী সাহেব জানতে চায়, ডাকাত হয়া তুমি আমারে এত সমাদর করতাছ ক্যান ?
ডাকাত সর্দার জবাব দেয়, আপনে মইরা গেলে পরের বছর কার বাড়িতে ডাকাতি করুম। আপনেরে বাচাইয়া রাখতে হইব যাতে পেত্যেক বছর ডাকাতি করবার পারি।

০২.
বর্তমানের ছিনতাইকারীরা সেই ডাকাত সর্দারের মতো নয়। তারা মাল ছিনিয়েও নেয় এবং জানটাও কেড়ে নেয়। তারা গাছেরও খায়, তলারও কুড়ায়। কিন্তু গাছ না বাঁচলে ফল দেবে কে ?
অথচ আমরা যে ভালো শিকার, তা একবার ছিনতাইয়ের শিকার হয়ে হাতেনাতে প্রমাণ দিয়েছি। বার বার ছিনতাইয়ের শিকার হওয়ার জন্য তো আমাদের বাঁচিয়ে রাখা উচিত। নইলে পরের বার ছিনতাই করার জন্য ভালো শিকার পাওয়া মুশকিল হবে। এই সহজ সত্যটা ছিনতাইকারীদের বোঝা উচিত।
বাবাসগল ছিনতাইওয়ালারা, আপনেরা আমাগো মাল নেন, কিন্তু জান নিয়েন না। আমাদের শিকার হিসেবে অভিজ্ঞ হওয়ার সুযোগ করে দেন, বাবাসগল।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×