somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের আলোচিত সমালোচিত নাটক - নাট্য মঙ্গলের কথা, শুনে পুণ্যবান

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাটকটির নাম - নাট্য মঙ্গলের কথা, শুনে পুণ্যবান । দেশ টিভিতে প্রচারিত ঈদের আলোড়ন তোলা নাটক। হুমায়ুন আহমেদের নাটক হিসেবে নয়, বরং নাটকের কিছু দৃশ্যের জন্য নাটকটি ব্যাপক আলোচিত।
এই নাটকে দেখা যায়, একজন দালাল পুকুর কাটার জন্য লাইন ধরে দাড়িয়ে থাকা লোকদের মধ্যে থেকে তার পছন্দ মতো লোকদের ট্রাকে করে নিয়ে যায়। আর একজন দালাল অভিনয়ের জন্য লাইন ধরে দাড়িয়ে থাকা লোকদের মধ্যে থেকে তার পছন্দ মতো লোকদের ট্রাকে করে নিয়ে যায়। :D
শুটিং স্পটে নায়িকারে নিয়া প্রোডিউসার বন্ধ রুমে বসে আছে। ;) সে হাত দেখার নাম করে নায়িকা হাত নিয়া কচলাকচলি করে। সেই সময়ে নায়িকা মা এসে পড়ে। বিরক্ত হয় প্রোডিউসার। প্রোডাকশনের লোককে বলে প্রোডিসার নায়িকার মাকে সরিয়ে নিতে। প্রোডাকশনের লোক নায়িকার মাকে নিয়ে অন্য রুমে তালা দিয়ে রাখে। :P
অন্য দিকে, সাইড নায়ক ও নায়িকারে নিয়া শুটিং করে পরিচালক। কোন স্ক্রিপ্ট নাই। কেবল একটা দৃশ্য কল্পনা কইরা তৎক্ষণাৎ কইয়া দেয়। যেমন একটা দৃশ্য হইল, নায়ক নায়িকা ঝগড়া করবে এবং ঝগড়া শেষে হঠাৎ করে সাইড নায়িকা নায়কের ঘাড়ে মাথা রেখে বলবে আই লাভ ইউ। :-/
পরিচালক নায়ক-নায়িকারে কয়, ৫ মিনিট ঝগড়া করবা। কেমনে করবা, কি বলবা জানি না। ভদ্র ভাষা বলা যঅবে না! ৫ মিনিট পরে কইবা আই লাভ ইউ! নায়ক নায়িকা এবং সহকারী পরিচালক এই সিনের ব্যাপারে আপত্তি জানালে পরিচালকের জোরের সাথে পেরে ওঠে না।
সাথে ঐ দুইজনের ছুড বেলার ছিন। ঘটনা সেম, খালি দুইজন বাচ্চা! একই সিন দুইটা বাচ্চাকে দিয়ে করানো হয়। তারাও ঝগড়া করে বড়দের মতো। পরে মেয়ে বাচ্চাটি ছেলে বাচ্চাটির কাঁধে মাথা রেখে বলে, আই লাভ ইউ। :((
সহকারী পরিচালক এখানেও আপত্তি করে। কিন্তু পরিচালকের কাছে ধোপে টেকে না।
অন্য দিকে ওই দৃশ্যে RAB নায়ককে ধরে নিয়ে যাবে এমন একটা অংশ থাকে। RAB ভুল করে নায়িকাকে ধরে নিয়ে যায়। :D পরে ভুল শুধরে দিলে শুটিং ছাড়াই নায়ককে ধরে নিয়ে যায়। X((
শুটিং যাই হোক শট ওকে। শেষ দিকে শুটিং চালু রেখে ঘুমাতে চলে যায় পরিচালক। শুটিং কী হবে জানতে এলে পরিচালক তার সহকারীকে বলে যা খুশি কর গা। :P
মূল নায়িকা তার মাকে খুঁজে না পেয়ে পরিচালককে জানায় এবং আরও জানায় তার মাকে না পেলে সে শুটিং করবে না । সঙ্গে সঙ্গে নায়ককে বাদ দিয়ে দেয় পরিচালক। ফোন দিয়ে একজনকে ৪ টা মেয়ে পাঠাতে বলে। নায়িকা ও অন্যান্য আর্টিস্টরা ট্রাকে করে শুটিং স্পট ত্যাগ করে।
এই হল মোটামুটি নাট্য মঙ্গলের কথা, শুনে পুণ্যবান। চমৎকার একটি নাটক। অনেক সত্য কথা অবলীলায় বলে দিয়েছেন হুমায়ুন আহমেদ। সবচেয়ে বড় যেই কথাটা তিনি বোঝাতে চেয়েছেন, যারা নাটক সম্পর্কে জানে না তারাই আজকাল বড় পরিচালক। প্যাকেজ নাটকের ভেতরের কিছু নোংরামি ও কঠিন কিছু সত্য কথা বলে দিয়েছেন হুমায়ুন আহমেদ। সাবাশ।

(ব্লগার কাব্যের অনুরোধে পুষ্টানো হইল। কাব্যকে ধন্যবাদ।)

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১০
২০টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×