somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজার অর্থনীতির নামে খাদ্যদ্রব্য ব্যবসায়ীদের সিন্ডিকেট চাই না

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দেরিতে শুরু হয়েছে চিনি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান। ইতিমধ্যে এই সিন্ডিকেট কয়েক শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। রমজান ও ঈদে চিনির দাম বাড়ানোর জন্য মজুদদারীর চূড়ান্ত করেছে তারা। সরকারের কোন অনুরোধেই কাজ হয় নি।

সিন্ডিকেট ব্যবসা, বাংলাদেশের বাজার অর্থনীতি :
বাংলাদেশে সিন্ডিকেট ব্যবসা নতুন না। চিনি, তেল, নুন, ময়দা, আটা, চাল, ডাল ইত্যাদি সব ধরনের ব্যবসায়ীরাই সিন্ডিকেট ব্যবসা করেন। তারা ইচ্ছা মতো দাম নির্ধারণ করেন। সরকার হুমকি ধামকি ছাড়া কিছু করতে পারে না।
চোরে চোরে মাসতুতো ভাইয়ের মতো ব্যবসায়ী সংগঠনগুলো এ সব সিন্ডিকেটকে লালন ও রক্ষা করে থাকে। আর সরকার দেখেও না দেখার ভাণ করে।
বাজার অর্থনীতির নাম দিয়ে আমাদের দেশে মূলত সিন্ডিকেট ব্যবসা হয়। আমরা বাজার অর্থনীতির কোন সুফল পাই না, পাই কুফল।

আইন কি আসলে আছে ?
যে কোন পণ্য মজুদদারী বেআইনী । খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এটা আরও অমানবিক। খাবার ও ওষুধ বিশেষ বিবেচনায় রাখতে হয়। কেননা, খাবার ও ওষুধ পাওয়া মানুষের মৌলিক অধিকার।
কিন্তু আমাদের দেশে খাদ্যদ্রব্যের মজুদদারী হচ্ছে সবচেয়ে বেশি। কখনও চিনি, কখনও সয়াবিন তেল, কখনও চাল, কখনও ডাল - যখন যেটা মজুদ করে মানুষের কাছ থেকে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নেয়া যাবে, তখন সেটাই বেপরোয়াভাবে মজুদ করছে ব্যবসায়ী তথা মজুদদাররা। সরকার, আইন প্রয়োগকারী সংস্থা ও ব্যবসায়ী সংগঠনগুলো এ ব্যাপারে নির্বিকার। অবস্থা অসহনীয় পর্যায়ে চলে গেলে তখন সরকারের হুংকার শোনা যায়। কিন্তু পরবর্তী কালে মজুদদারদের কোন শাস্তি হয় না। তাই তারা বার বার মজুদ করে মানুষকে জিম্মি করে।

খাদ্য নিয়ে বাজার অর্থনীতি চাই না :
বাজার অর্থনীতির দোহাই দিয়ে খাদ্যদ্রব্যের ব্যবসা সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়া ঠিক হয় নি। গরীব মানুষের জন্য সরকারী রেশন থাকা উচিত। থাকা দরকার বিকল্প সরবরাহ ব্যবস্থা। টিসিবিকে অথর্ব করে না রেখে তাকে সক্রিয় করতে হবে। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে হলে ও বারবার সিন্ডিকেট গড়ে ওঠা ঠেকাতে সরকারকে বিকল্প খাদ্য সরবরাহ ব্যবস্থা রাখতে হবে। যখনই কোন খাদ্যদ্রব্যের ঘাটতি হবে এবং সেই সুযোগে ব্যবসায়ীরা অতি মুনাফা করতে থাকবে, তখন সরকারকে বাজারে হাত দিতেই হবে। যেমন এখন চিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার বিশেষ অভিযান চালাচ্ছে।

দরকার কঠোর শাস্তি :
খাদ্য মজুদ, খাদ্যে ভেজাল, খাওয়ার অযোগ্য খাবার বিক্রি, অতি মুনাফা ইত্যাদি রোধে কঠোর আইন দরকার। দরকার বড় অংকের জরিমানার পাশাপাশি অবশ্যই জেল খাটার বিধান।
সেই সাথে সেই ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল, ব্যবসায়ী সমিতি থেকে তাকে বহিষ্কার, ভবিষ্যতে সে কোন প্রকার খাদ্য ব্যবসা করতে পারবে না সেই ব্যবস্থা করে কালো তালিকা করা দরকার। যারা যারা খাদ্যদ্রব্য নিয়ে অতি মুনাফা করবে তাদের কঠোর শাস্তি দিতে হবে।

চিনি সংক্রান্ত কিছু খবর
গুদামে গুদামে চিনির অবৈধ মজুদ
চিনির সরবরাহ ও প্রাপ্তিতে গরমিল
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×