somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুলখানি - একটি জঘন্য প্রথা

০৩ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপরের ছবিটি দেখে কী মনে হয় ? কোন অনুষ্ঠান এটা ? বিয়ের অনুষ্ঠান নয় কি ? নাকি মুসলমানি ? নাকি কারো জন্মদিনের অনুষ্ঠান ? নাকি কোন সামাজিক উৎসব ? কোনটা হতে পারে ? এই ছবি দেখে কোনটা মনে হয় ?

এই ছবিটা কোন উৎসবের নয়, শোকের। এই ছবিটা একটা কুলখানির। কিন্তু ছবি দেখে কি মনে হয়, এটা কোন শোকের ছবি ? কেমন উৎসব মনে হয় না ?
এই কুলখানি হচ্ছে এক স্কুল ছাত্রের। সে তার সহপাঠীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। সিদ্ধিরগঞ্জ এলাকায় সহপাঠীদের হাতে নির্মমভাবে খুন হয় স্কুল ছাত্র আরাফাত। পুলিশ সূত্রে জানা গেছে, দামী ল্যাপটপ ও মোবাইল ফোনের জন্য তার বন্ধুরা তাকে নির্মমভাবে খুন করেছে।
একটা খুন হওয়া স্কুল ছাত্রের কুলখানিতে যে শোক থাকার কথা, তা কি আছে এই অনুষ্ঠানে ?

আমার কথা :
আমি যতটুকু জানি, কুলখানির কোন ধর্মীয় ভিত্তি নাই। এটা একটা সামাজিক প্রথা। হিন্দু ধর্ম থেকে এই প্রথা মুসলমানদের মধ্যে ঢুকেছে। হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠানের দেখাদেখি মুসলমানেরা এই অনুষ্ঠান করে থাকে।
মূলত কুলখানি এখন একটা স্ট্যাটাস সিম্বল। কে কত খরচ করল, কে কত মানুষকে দাওয়াত দিতে পারল - সেটার একটা প্রতিযোগিতা।
অনেক সময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃতু্যর পর এই কুলখানি পরিবারের কাছে বোঝার মতো মনে হয়। কিন্তু সামাজিক চাপে পরিবারটি বাধ্য হয় কুলখানি করতে । এই কুলখানির নামে উৎসব একটা পরিবারের সর্বনাশ ছাড়া কিছু নয়, তাদের আর্থিক ক্ষতি ছাড়া কিছু নয়। মধ্যবিত্ত পরিবারের তখন শ্যাম রাখি কুল রাখি এ রকম অবস্থা হয়।
কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর ৪ দিনের দিন একটা বিয়ে বাড়ির মতো উৎসব করা কি কোন সভ্য মানুষের কাজ হতে পারে ?
শুনেছি, আফ্রিকায় কোন একটা অসভ্য জাতি নাকি মানুষ মারা গেলে তার লাশ রেঁধে খায়, খাওয়ার সময় বিপুল উৎসব করে। আমরাও সেই রকম বিপুল উৎসব করি, পার্থক্য কেবল এইটুকুই আমরা লাশ খাই না, খাই একটা পরিবারের ভবিষ্যৎ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
৪৬টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×