যদি আপনি এমন হন, তাহলে আপনার জয় নিশ্চিত...
# আমি জানি ‘রেগে গেলেন তো হেরে গেলেন’। রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সবসময় জয়ী হবো।
# জীবন বদলের জন্যে প্রচুর অর্থ-বিত্ত, খ্যাতি-সম্মান, বাড়ি-গাড়ী, সন্তান-সন্ততি নয়; প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদল। আমি সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে বদলে দেবো আমার জীবন।
# যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হবো সমাধানের অংশ।
# অতীত হারিয়ে গেছে। ভবিষ্যত হচ্ছে একটি প্রতিশ্র“তি, বর্তমান হচ্ছে নগদ। এই নগদকে আমি প্রজ্ঞার সাথে কাজে লাগাবো।
# আমার প্রতিটি মুহুর্ত মূল্যবান। এই মূল্যবান মুহুর্ত আমি অন্যের ছিদ্রান্বেষণে ব্যয় করা থেকে বিরত থাকবো।
# সবাই ভালবাসা পেতে চায়, ব্যতিক্রম কয়েকজন ভালবাসা দিতে চায়। আমি ব্যতিক্রমদের একজন হবো।
# অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়, নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর। আমি এই কষ্টকর কাজটিই আজ করবো।
# বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখবো।
# বিশ্বাস কাজ দ্বারা সমর্থিত না হলে তা হচ্ছে ভন্ডামী। ভন্ডকে নয় আমি শুধু বিশ্বাসীকেই বিশ্বাস করবো।
# আমার আঘাত, আমার কষ্ট, আমার দূর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করবো।
# সাফল্য আলাদীনের চেরাগ নয়। সাফল্য হচ্ছে একটি প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াকে নিরলসভাবে অনুসরন করবো।
# আমি ঠান্ডা মাথায় ভাবতে পারি, যেকোনো কষ্ট সইতে পারি। অবলীলায় অপেক্ষা করতে পারি। বিজয় আমারই।
# সাহসীরাই জীবন উপভোগ করতে পারে। আমি সাহসী। পরিপূর্ণ জীবন আমারই জন্যে।
# অজ্ঞতাকে স্বীকার করা জ্ঞান অর্জনের প্রথম ধাপ। শিক বা শুরুর কাছে আমার অজ্ঞতা সরাসরি স্বীকার করবো।
# কল্পনা জ্ঞানের চেয়ে শক্তিশালী। প্রতিটি সমস্যা সমাধানে আমি আমার সৃজনশীল কল্পনাশক্তি প্রয়োগ করবো।
# ঈর্ষা মানুষের সৎগুণকে বিনষ্ট করে। আমি ঈর্ষাকে বিনাশ করে সৎগুণের বিকাশ ঘটাবো।
# ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। এর উৎস হচ্ছে অতীত আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ। আমি নির্ভীক, আমি সাহসী। আমি আমার ভবিষ্যৎ কে এই নির্মম শিকারীর হাত থেকে রা করবো।
# অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাবো। প্রতিদিন আমি একটু একটু করে হলেও বদলাবো।
# মস্তিষ্ক মানুষকে মানুষ বানায়নি, হৃদয় মানুষকে সত্যিকার মানুষ বানিয়েছে। আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণ। আমি অনন্য মানুষ।
বিঃদ্রঃ কথাগুলো আমার নয়- বিখ্যাত মেডিটেশন বিশেষজ্ঞ "মহাজাতক" এর।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।