কবিতা : তোমার কাছে চাইব না আর....
১৩ ই জুন, ২০১০ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার কাছে চাইব না আর
ভালোবাসার সুনীল খাম,
যা কিছু মোর সব রেখে দাও
নাইবা দিলে কোনোই দাম।
তোমার জন্য রাত্রি জাগা,
কাব্যলেখা থামবে না -
তাই বলে তা তোমার বাড়ির
লেটার বক্সে জমবে না ।
প্রহরগুলো যুগের মতো
দীর্ঘ হলেও চুপ রবো ,
কল দেবো না তোমার ফোনে
ভাবো কিংবা নাই ভাবো ।
তোমার কথা শোনার আশায়
কাটাই যদি রাত্রিদিন ,
তবু তোমায় জানাবো না
ভালো বাসা নিত্য দিন ।
আমার জন্যে তোমার মনের
ঘৃণাগুলো জমাই থাক ,
বলবো না ফের ভেবে দেখো
আমার আকুল হৃদয় ডাক।
বুঝতে যেদিন পারবে তুমি,
ভাঙবে তোমার মনের ভুল,
দেখবে ঘৃণার পাহাড়টাতেই
ফুটবে অনুরাগের ফুল ।
তোমার মনের কামরাটাতে
নাই বা পারি করতে বাস,
তবু যেন সেই আশাতেই ফেলতে পারি দীর্ঘশ্বাস।
কভু যদি বুঝতে পারো
ভালোবাসার নেইতো খাঁদ,
সেদিন তুমি আসবে কীনা
সেটা দেখার বড়ই সাধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন