somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রিয় ফেসবুকারের বৈশিষ্ট্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক যে ইউজ করে সে ফেসবুকার। কিন্তু ফেসবুকার হলেই জনপ্রিয় হওয়া যায় নাহ। কিছু বৈশিষ্ট থাকে জনপ্রিয় হওয়ার জন্য ;)

স্ট্যাটাসে লাইকের ছড়াছড়িঃ

টাকার গায়ে যেমন লিখা থাকে চাহিবার মাত্র দিতে বাধ্য থাকিবেন, তেমনি ইনাদের স্ট্যাটাস গুলোতে যেন লিখা থাকে দেওয়া মাত্র লাইক দিতে বাধ্য থাকিবেন। লাইকের বন্যায় ভেসে যায় তাদের মজার অথবা সিরিয়াস স্ট্যাটাসগুলো। বুঝে বা না বুঝে লাইক দিয়ে যাচ্ছে আমজনতা। কোন কোন জনপ্রিয় ফেসবুকারের এক স্ট্যাটাসের লাইকের সংখ্যা দেখা যাবে আপনার সারা ফেসবুক জীবনে পাওয়া লাইকের সমান।


কমেন্টে ভর্তি ফটোঃ


ফেসবুকে অনেকেই লাইক দিয়ে কার্যক্রম সীমাবদ্ধ রাখেন, কমেন্ট দিতে চান নাহ। কিন্তু জনপ্রিয় ফেসবুকারের ফটোর ক্ষেত্রে এই নীতি চলে নাহ। তাদের আপলোড কৃত ছবি সুন্দর হোক বা না হোক তাতে লাইকের পাশাপাশি কমেন্ট করে চলবে সাধারণ ফেসবুক ব্যবহারকারী। অনেকে হয়ত কমেন্টে লিখে ফেলবেন দু চার লাইনের কাব্য। কেউ হয়ত ফটো দেখে কমেন্টে করবেন স্মৃতি রোমন্থন।


ঈর্ষনীয় ফলোয়ার সংখ্যাঃ


এক কালে কতজন ফ্রেন্ড এই দিয়ে জনপ্রিয়তা পরিমাপ করা হত, কিন্তু সেদিন আর নাই। এখন বিবেচনা করা হয় সাবস্ক্রাইবার তথা ফলোয়ার সংখ্যা দিয়ে। ফলোয়ার সংখ্যা অন্তত ৪ অংকের হতেই হবে। আর যাদের ফলোয়ার সংখ্যা ৫ অঙ্কের তাদের কে মোটামুটি সুপারস্টারের পর্যায়ে ফেলা যায়। অনেক জনপ্রিয় হতে ইচ্ছুক ব্যক্তি তাদের ফলোয়ার সংখ্যা দেখে ঈর্ষার নিঃশ্বাস ফেলেন প্রতিনিয়ত।

অহেতুক ট্যাগের শিকারঃ

একজন জনপ্রিয় ফেসবুকার অহেতুক ট্যাগের শিকার হন সবচেয়ে বেশি। দেখা যাবে তাদের ফ্রেন্ডলিস্টের কেউ কেউ বিশাল ভাব মার্কা একটা স্ট্যাটাস দিয়ে তাদের ট্যাগ করেছে যাতে লাইক একটু বেশি পড়ে। বিনা প্রয়োজনে অপ্রাসঙ্গিক কমেন্টে তাদের ট্যাগ করে কেউ কেউ নিজের মহত্ব প্রকাশ করেছেন। আর অনেক ব্যক্তি আর ফেসবুক পেজ পারলে তাদের প্রতিটি ছবিতে জনপ্রিয় ফেসবুকার কে ট্যাগ করে। এইভাবে ট্যাগের জ্বালায় বেঁচে থাকেন একজন জনপ্রিয় ফেসবুকার।

সামাজিক আন্দোলনে নেতৃত্বদানঃ

একজন জনপ্রিয় ফেসবুকার কে অবশ্যই কোন নাহ কোন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। এই আন্দোলনের শুরু হবে ফেসবুক থেকে। ফেসবুকার একটা ইভেন্ট খুলবেন এবং সে অনুযায়ী আন্দোলন চলতে থাকবে। আন্দোলন পূর্ণ রূপ পেতে পারে মানব বন্ধনের মাধ্যমে অথবা ভিন্ন ভাবে স্ট্যাটাস বা ছবি আপলোড করে। সামাজিক আন্দোলন ছাড়া একজন ফেসবুকার কখনই জনপ্রিয় হয়ে উঠবেন নাহ।

সমালোচনার খোঁচাঃ

সম্ভবত এটাই ফেসবুকের কমন দৃশ্য, একদল লোক সর্বদায় একজন জনপ্রিয় ফেসবুকারের সমালোচনায় ব্যস্ত। জনপ্রিয় ব্যক্তি যদি ডানে যান তাহলে ইনারা বলবেন বামে যাওয়ায় সবচেয়ে ঠিক। এমন কি জনপ্রিয় ফেসবুকার যদি স্ট্যাটাস দেন সূর্য পূর্ব দিকে উঠেছে, সঙ্গে সঙ্গে তারা পাল্টা স্ট্যাটাসে করবেন বিরোধিতা। এইভাবের সমালোচনার খোঁচা খেয়ে যান একজন জনপ্রিয় ফেসবুকার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×