ভাইয়া / আপুরা আগেই ক্ষমা চাচ্ছি এ ধরনের উজবুক পোস্ট করার জন্য
বইপোকা বা জ্ঞান পিপাসুদের বই পড়া ভালো ভাবেই হচ্ছে এটুকু নিশ্চিত । কেউ বা লেপ মুড়ি দিয়ে শুয়ে মোবাইলে পিডিএফ পড়ছে কেউবা আধাশোয়া হয়ে গলা পর্যন্ত লেপ জড়ায়ে ধরে বই পড়ছে ।
আচ্ছা বক বক বাদ দিলাম ( আমি টপিক বাদে আজাইরাই প্যাচাল পারি )
আজকে পোস্ট টা লিখছি নতুন লেখক দের উদ্দেশ্যে । নতুন অনেকেই লেখালেখি করতেছে
কিন্তু ভালো লেখা কেন জানি চোখে পড়ছে না । আগের সময় এই শরৎ চন্দ্র থেকে হুমায়ুন স্যার পর্যন্ত কোন না কোন ভালো লেখক ছিলোই । কিন্তু এখন কেন জানি উনাদের লেভেলের লেখা আর চোখে পড়ে না । কিন্তু কেন ?
আসুন একটু আমার করা চিন্তাগুলো জেনে নিন
১। আগের যত লেখকই ছিলেন এনারা নিজে তৃতীয় পক্ষ হয়ে উপন্যাস বা গল্প লিখতেন , কিন্তু এখন কার লেখক দের মাঝে সেই জিনিস টা খুজে পাওয়া যায় না ।
২। আগে লেখকরা লিখতেন নিজের জন্য , আর এখন লেখক রা লিখে নিজের নাম ফাটানো এবং বিজনেজ করার জন্য ।
৩। আগের লেখক দের তুলনায় বর্তমান লেখকদের ভাষার প্রয়োগ, ব্যাকারন জ্ঞান , উপমার ব্যাবহার অনেক কম ।
৪।আগের লেখকরা প্রচুর পরিমানে বই পড়তো এবং একজন আরেকজন কে শ্রদ্ধা করত , কিন্তু এখনকার লেখক রা একজন আরেক জনের বদনাম করতেই ব্যাস্ত ।
......................................................................................................
আমাদের এই সাহিত্য সম্পর্কে আমার মন্তব্য
---------------------------------------------------
এনাদের এই লেখাগুলো নিশ্চয় কাগজে মধ্যে থাকতেছে । হয়তো পরবর্তীতে এমন এক যুগ আসবে যেখানে ভাষার চরম হারে বিকৃতি হবে তখন এই বইগুলো পাবে সাহিত্যের মর্যাদা ।
----------------------------------------------------
বিশেষ দ্রষ্টব্যঃ মন্তব্য গুলো একান্তই আমার করা এবং আমার আশে পাশে থাকা কিছু সাহিত্য মনষ্ক ভাই দের করা । তাই ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




