শিহরন,
তুমি এসেছিলো শরীরের প্রত্যেকটি স্নায়ুতে,
আমি উত্তেজনায় হারিয়েছি হৃদয়ের কন্ট্রোল ।
তবুও ,
দেই নি হারিয়ে যেতে ,
মস্তিষ্কের সেই সেল গুলো ।
যেগুলোয় ,
আজো তোমার সুখ স্মৃতি অনুরিত হয়,
যখন নিদ্রা পাগল এ পরিশ্রান্ত শরীর ।
যেখানে,
চারপাশ শুধুই অন্ধকার । আর আমি ,
হাতড়ে বেড়াচ্ছি তোমার ছায়া ।
তারপর ,
একরাশ কালো জমাটবাধা অন্ধকার ,
জোর করে ঢুকে পড়ে আমার মনে ।
আমায়,
নিয়ে যায় কোন এক অতল গহবরে
যেখানে শুধু থাকে অসীম হাহাকার
আর,
তোমার দেওয়া সুখস্মৃতি
যেগুলো আজো বাচিয়ে রেখেছে ,
আমার এই আত্মা বিহীন দেহটাকে ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



