১। সব কিছুর সৃষ্টি বিগ ব্যাং থেকে । এটা মানেন ? তাহলে আমার প্রশ্ন এই বিগ ব্যাং এ যে বিষ্ফোরন টা হয় সেটা কিসের জন্যে ?
আমরা জানি কোন কিছুই আপনা আপনি হয় না । ফোর্স এর দরকার হয় । এই বিষ্ফোরন এর ফোর্স টা আসলো কোথা থেকে ?
২। পৃথিবীর আদি ধর্ম কি ? আর ধর্মের প্রচলন বা কোথা থেকে ?
৩। ইসলাম শান্তির ধর্ম , তাহলে তারা জিহাদের পথ কেন অবলম্বন করলো ?
খোদা তায়ালা তো চাইলেই উমর এর মত সবার মন বদলে দিতে পারতেন ।
৪। আমরা বলি দাউদ , খ্রিষ্টান রা বলে ডেভিড । আমরা সুলাইমান বলি ওরা বলে সলোমন । কোন টা ঠিক ।
৫। জিশু খ্রিষ্ট কে আমরা বলি ইসা ( আঃ ) । কিন্তু ইসলাম আসার ( মহানবী (সাঃ) কতৃক প্রচারের পুর্বে ) অনেক আগেই উনাকে জিশু খৃষ্ট নামে অভিহিত করা হয়েছে । উনার আসল নাম কি ? আর উনার প্রচার করা ধর্মের নাম কি ?
৬। জঙ্গীবাদ সম্পর্কে ইসলাম কি বলে ?
৭। নাস্তিকতা শব্দের অর্থ কি এই যে " কেউ ধর্ম নিয়ে কোন কোউতহল দেখাতে পারবে না ? "
৮। পৃথিবী মদ খাওয়া হারাম , পরপুরুষ বা নারীর সাথে সঙ্গম হারাম । অথচ জান্নাতে তা অনুমোদন কেন করা হয় ?
৯। জান্নাতে প্রত্যেক পুরুষের জন্য ৭০ টি হুর এবং অসংখ্য গেলমান দেওয়া হবে ( আমার দেওয়া তথ্যে কিছু ভুল ও থাকতে পারে )। তাদের কি উদ্যেশ্যে দেওয়া হবে ?
১০। হেরেম কি ইসলামে জায়েজ ?
১১। মুতা বিবাহ কি জায়েজ ?
১২। বাবা আদম আঃ কি ডাইনোসর যুগের পরে পৃথিবীতে এসেছেন নাকি আগে ?
১৩। ইসলাম কে পুরোপুরি মানলে বিজ্ঞান কে মানা হয় না , আবার বিজ্ঞান কে পুরোপুরি মানলে ধর্মকে পুরোপুরি মানা হয় না । কি করবো ?
আমি কোন খারাপ উদ্যেশ্য থেকে প্রশ্ন গুলো করি নাই । আমি অনেক ছোট একটা ছেলে , সারাক্ষন এই প্রশ্ন গুলো ছোট্ট মাথায় ঘুরপাক খায় তাই সেগুলো জানার জন্য বাংলা ভাষার সেরা জ্ঞানের ভান্ডারে প্রশ্নগুলো করে ফেললাম ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



