somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইষিমুশি- পর্ব ২

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্বের লিঙ্ক
হঠাৎ করে এক কষা চড়ে দিব্য চোখে ঝাপসা দেখতে লাগলো।
নিউটন স্যার উনার গতির ৩য় সুত্রে বলেছিলেন,
" প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া থাকে "
দিব্য সেটা হাড়ে হাড়ে টের পেলো ।
সে মেয়েটার পিছু পিছু হাটছিলো , কিন্তু এলাকার বখাটে পোলাপান কখন যে তার পিছু নিয়েছে সেটা সে খেয়ালই করে নাই । হঠাৎ তার ঘাড়ে হাত পড়ায় সে ঘুরে দ্বাড়ালো । সাথেই সাথেই একটা জুতসই থাপ্পড় ।
দিব্য একদমই প্রস্তুত ছিলো না , পেছনে থাকা ইলেক্ট্রিক খাম্বার উপর গিয়ে আরেক দফা ধাক্কা খেলো । তাকিয়ে দেখে সানগ্লাস পড়া এক বডিবিল্ডার তার সামনে গম্বুজের মতো দ্বাড়িয়ে আছে ।
কোনরকমে বলল ,
- কে---কে --- কে , কি হইছে ভাই ?
বডিবিল্ডার বললো ,
- কি হইছে ? ঐ মাইয়াটারে চিনস ?
- ( আমতা আমতা করে ) মেয়ে ?
- হুম্ম , যে মেয়েটার পেছন পেছন আসছিলি ঐটা আমার বোন।
- ঐটা এই মনসুর ভাইয়ের বোন ।
দিব্য'র চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেলো ।
দিব্য মন্সুর ভাইকে কখনো না দেখলেও নাম শুনেছে । ৬ টা খুনের মামলা চলছে এর নামে । সে কিনা পিছু নিলো এই রকম একজন লোকের বোনের ?
দিব্য কিছুক্ষনের জন্য ভাবনায় পড়ে গিয়েছিল ।
হঠাৎ চোয়ালে একটা জাম্বো সাইজের ঘুষি লাগায় হুশ ফিরলো। জ্বিভে নোনতা এক স্বাদ পেলো , মনে হয় ঠোট ফেটেছে । দিব্য কে কোন বলার সূযোগ না দিয়ে এলোপাথারি মারধোর করে মনসুর বাহিনী চলে গেলো ।
এই ক্ষেত্রে নিউটন স্যারের সুত্র ভুল ,
দিব্য কোন প্রতিক্রিয়া দেখাতে পাচ্ছে না ।
বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল ।এইতো কিছুদিন আগে একদল লোক , আইন্সটাইন স্যারের , E= Mc2 সুত্র ভুল প্রমান করলেন ।
দিব্য কোন রকমে একটা রিকশা নিয়ে মেসে চলে আসলো ।
সতর্কতার সাথে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলো ।
ভাগ্যিস তার রুমে পেইন কিলার ছিলো । সেইটা খেয়ে দেয়ে শুয়ে পড়লো । ঘুমের মধ্যেই স্বপ্নে দেখলো সেই মেয়েটা ,
মাথা নিচু করে যাচ্ছে । হঠাৎ পেছন ফিরে তার দিকে একটা বিরক্তময় লুক দিলো ।
ঠিক সেই সময় তার ঘুম টা ভেঙ্গে গেলো ।
পাশে মোবাইল টাতে দেখে সকাল ৭ টা !!
১৭ ঘন্টা ঘুমিয়েছে !
কি জন্য ?
সকালে উঠে দিব্য বুঝতে পারলো কালকের ব্যাথাটা আর নাই।
ব্যাথাটা গায়েব হতে না হতেই মেয়েটিকে একনজর দেখার জন্য মনটা কেমন ছট ছট করতে লাগলো ।
ফ্রেশ হয়ে বাইরে নাস্তা করতে যেতে হবে ।
পাশের রুমের সুমন কে ডেকে পেস্ট চাইলো ।
সুমন দিব্য রে জিজ্ঞেস করলো ,
- কিরে কি হইছিলো কাল রাত্রে ?
- কি আবার হবে ?
- নাহ তোরে এতো ডাকলাম শুনলি না ।
- কিছু না ব্যাটা এমনি ঘুম পাইছিলো ।
- তোর ঠোটে কি হইছে রে ?
- ধুর ব্যাটা কিছু না , পেস্ট টা কই রাখছিস ?
দিব্য অনেক টা লুকাতে চাইলো । কিন্তু সুমন তার ক্লাস ফ্রেন্ড গত তিন বছর তারা এক মেসে থাকে । সে ঠিকই বুঝতে পারলো ।
এই সুমন এর বাসা সিলেট । তার সাথে দিব্য’র পরিচয় হয় এই মেসে এসেই ।
দিব্য অবশ্য একবার তাকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলো । দিব্য’কে সে খুব ভালো বন্ধু মানে । শুধু যে ক্লাস ফ্রেন্ড বা মেস মেট সেই জন্য নয় অন্য আরেকটা কারন আছে ।
দিব্য ফ্রেশ হয়ে বাইরে এসে নাস্তা করলো । তারপর চায়ের দোকানদারের টাকা পরিশোধ করে দিয়ে আনমনে হাটতে লাগলো , কই যাবে সে ?
নিউটনের ২য় সুত্র ভুল নয় এটা বোঝাতে ,
দিব্য আবার হাজির হলো সেই স্কুলের সামনে .........
চলবে
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×