somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড পূর্ববর্তী ব্যাবস্থাপনা - অমিত বসুনিয়া

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজন সুইসাইড করবে ,
ঠিক করেছে সে রাত ৯ টায় সুইসাইড নোট লিখবে আর ঠিক সাড়ে দশটায় সুইসাইড করবে ।
এখন বাজে সকাল এগারো টা , সে এটা ঠিক করেছে সকাল ৯টা ২৩ মিনিটে ।
তখন থেকে সে তার রুম তন্ন তন্ন করে একটা জিনিস খুজতেছে । কি খুজতেছে ?
কি যে খুজতেছে সে নিজেও মনে করতে পারতেছে না । এর মধ্যে তার দুইটা পুরোনো প্রেম পত্র ,একটা নস্ট ঘড়ি, একটা লাইটার আর তিন টা এক টাকার পয়সা খুজে পেয়েছে । খোজাখুজি কিছুক্ষন বাদ দিয়ে সে প্রেম পত্র পড়া শুরু করলো ,
প্রেম পত্র ১ঃ
ঐ ,
তুই জানিস তোকে আমি কতো ভালোবাসি ? আমি যখন রাস্তার ধারে দ্বাড়িয়ে বার্গার খাই তখন লোম পোড়া কুকুর এসে আমার দিকে তাকিয়ে থাকে বার্গারের লোভে । আমি সেটা তাকে না দিয়ে তোর জন্য রেখে দেই । কারন আমার বিশ্বাস তুই আসবি ।
তোর এসে কিছু বলার আগেই আমার হাতের শক্ত একটা থাপ্পড় খাবি । আচ্ছা তুই কবে আসবি ? যাইহোক আই লাভ ইউ ।
তুই আমার কাছে পোষা কুত্থার মতো যদিও তোকে আমি আমি মানুষের মতই ভালোবাসি ।
রাখলাম ,
রাজন

চিঠিটা অপ্রিয় রিনা কে তার ১৯ তম জন্মদিনের ঠিক পরের দিন লেখা । অনেক ইচ্ছে ছিল দেওয়ার কিন্তু ডাক টিকেট কেনা হই নি বলে তাকে পাঠানো হয় নি ।
মনে কেমন এক আক্রোশ জমে গিয়েছিলো তার জন্য আর একটা আধুলিও খরচ করবো না ।

প্রেম পত্র ২ঃ
ভালো আছো ,
অনেক দিন একসাথে বসে বাদাম খাই না । জানো আজকে আমি পার্কে গিয়েছিলাম কিছুক্ষন বসে বসে সিগারেট খেলাম । আজকে না খুব মজা করে সিগারেট খেয়েছি কেউ বাধা দেবার ছিলো না । তারপরেও কেন যেন শান্তি ছিলো না । কিছুক্ষন পর পিচ্চি মাসুদ এসেছিলো । মাসুদ কে মনে আছে তো নাকি ? যে মাসুদ আমাদের প্রথম ডেটের দিন আমাদের কে ২৫ টাকার বাদাম গিফট দিয়েছিলো । আজকে সে এসে বললো রাজন ভাই বাদাম খাবেন ? আমি আজকেও ২৫ টাকার বাদামই নিয়েছিলাম ।
ইতি,
রাজন

এ চিঠিটা রিনার ১৮ তম জন্মদিনে লেখা । এ সময় রিনার ঠিকানা জানা ছিলো না তাই দেওয়া হয় নি । শেষে জায়গা হয়েছে সিগারেটের প্যাকেট ভর্তি ড্রয়ারের এক কোণে ।

রাজন চিঠি দুইটা পড়া শেষ করে বেড়িয়ে পড়লো । রাতে সে সুইসাইড করবে এখনো তার অনেক কাজ করা বাকি । আগে যাওয়া যাক শাম্মি দের বাসায় অন্তত তার কাছে কেবার ক্ষমা চেয়ে নেওয়ার ইচ্ছা তার । শাম্মি এক কালে রাজনের প্রেমিকা হবার জন্য গোটা কয়েক ইন্টারভিউ দিয়েছিলো । কিন্তু রাজন সে সব ইন্টারভিউ অগ্রাহ্যই করে দিয়েছিলো । শাম্মির লেখা কয়েক টা চিঠিও ছিলো রাজনের কাছে । রিনার ১৮ তম জন্মদিনে সেগুলো পুড়িয়ে ফেলেছে । তার একটা আবছা মনে করতে পারছে সে ।
শুনছো ,
আমি জানি তুমি পৃথিবীকে শূনতে পেলেও আমার ডাক কখনোই শুনতে পাও না । আমি এখনো তোমার অপেক্ষায় একা বারান্দায় জোড়া চেয়ার পেতে দুই মগ কফি নিয়ে বসে থাকি । রাত বাড়তে থাকে ধীরে ধীরে চাঁদ এসে আমার কফির মগের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকাই আমি তার দিকে মিষ্টি হাসি দেই । একসময় জোছনা এসে আমার বিপরীত এ থাকা চেয়ার টায় পড়ে । আমার তার সাথেই বসে গল্প করি ।
ভালো থেকো ,
শাম্মী

তখন চিঠিটাকে কেমন যেন অসহ্য ফালতু মনে হয়েছিলো । আর এখন সেগুলো মনে করেও হালকা হালকা রোমান্টিক ফিল হচ্ছে । । আসলে মেয়ে জিনিস টাই এরকম আপনার মধ্যে রোমান্টিকতার জন্ম দেয় । কিন্তু দিন শেষে নীল আকাশের মতোই ভ্রান্ত ধারনার জন্ম দেয় । এসব ভাবতে ভাবতেই শাম্মির বাসা যাবার প্লান বাদ দিয়ে দিলো রাজন ।

রাজন রাস্তা দিয়ে হাটতে হাটতে পাশের চায়ের দোকানে এসে দ্বাড়ালো এক কাপ চায়ের সাথে একটা বেন্সন ব্লু গোল্ড সিগারেট ধরালো । সারাজীবন আড়াইটাকা দামের সিগারেটই খেয়ে এসেছে । মাঝে মাঝে সে এটা খায় । যেহেতু সে আজকে সুইসাইড করবে সেহেতু আজকে ব্লু গোল্ড খাওয়াই যায় ।

চলবে :)
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×