somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড পূর্ববর্তী ব্যাবস্থাপনা ( ২য় পর্ব )

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিগারেট একটা করে টান দিচ্ছে আর ধোয়া শুন্যে ছেড়ে দিচ্ছে । ধোয়া গুলা কেমন পাক খেয়ে খেয়ে উপরে উঠে যাচ্ছে । যদি ক্যামেরা বন্দী করা যেত তাহলে বেস্ট এবস্ট্রাক্ট ফটোগ্রাফী গুলার একটা হতে পারতো । রাজন হাতের কাছে থাকা স্যামস্যাং টা দিয়া ট্রাই করবে ভাবতেছে হঠাৎ কে যেন পেছন থেকে পিঠে চাপড়ে দিলো । চাপড়ের চাপে হাতে থাকা মোবাইল ছিটকে পাকা রাস্তায় পিং পং বলের মত একবার লাফ দিলো। ডিস্প্লে টা কি ঠিক আছে ?
যাইহোক সে পেছনে ঘুরে দেখে সাজিদ ! তার ধার্মিক বন্ধু । তার দিকে একবার তাকিয়ে আবার মোবাইলের দিকে তাকালো । মোবাইল টা রাস্তায় শুয়ে মনের সুখে গান গাচ্ছে ,
ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা .....................
রাজন মোবাইল টা কুড়িয়ে আনতে গেলো এমন সময় পাশে থেকে একটা বাইক এসে ঠিক মোবাইলের বুকের উপর ল্যান্ড করলো !
মোবাইল টা গোঙ্গাতে গোঙ্গাতে বন্ধ হয়ে গেলো ............
রাজন সেদিকে তাকিয়ে আবার সিগারেটে একটা টান দিয়ে উপরের দিকে ধোয়া ছাড়ল । চায়ের দোকানদার , সাজিদ দুজনেই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে । তাদের রাজন বলতেও পারছে না , যে ছেলেটা রাত্রে সুইসাইড করবে তার আর মোবাইলের কি দরকার ?
প্রথম শব্দ করলো চা ওয়ালা
- ইশশ মামা দিলেন তো মোবাইল টা ভেঙ্গে । ( বাইক চালকের উদ্দেশে )
বাইক চালক তখনো কিছুই টের পায় নাই । মনে হয় এই মাত্র গার্লফ্রেন্ডের সাথে ডেট করে আসলো যার রেশ এখনো কাটে নাই । মুখে হাসি হাসি ভাব টা লেগেই আছে ।
চা ওয়ালার কথায় সে অবাক হয়ে সাম্নের চাকার দিকে তাকিয়ে দেখে একটা মোবাইল এর চুর্ন সেখানে পড়ে আছে ।
সেখানে কিছুক্ষন বাক বিতন্ডা হবার পর রাজন সাজিদ কে নিয়ে সেখান থেকে চলে আসল যদিও সেখানে বাক বিতন্ডার পুরোটা হয়েছে সাজিদ , বাইক চালক আর চা ওয়ালার মধ্যে ।
কিছুদুর হেটে আসার পর দেখে রাজন দের পুরো ফ্রেন্ড দল সামনে দ্বাড়িয়ে ।
রাজন জিজ্ঞেস করলো
- কিরে তোরা কি করিস এইখানে ?
ওপাশ থেকে সজিব উত্তর দিল
- মাম্মা তোর মামীর অপেক্ষায় ?
- কোথাকার রে ? ( সাজিদ জিজ্ঞেস করলো )
- বলতে পারি যদি তুই আজকে আমাদের সবাইকে মুভি দেখাস
সাজিদ বললো ,
- ব্যাটা গার্লফ্রেন্ড হবে তোর আর মুভি দেখাবো আমি ?
ওইখানে কিছুক্ষন আড্ডার পর রাজন একাই যাচ্ছিলো সুপার মার্কেট এর দিকে ।
ঐখানে এক দোকান দার ৪৫০ টাকা পাবে , মরার আগে সেটা শোধ করে যাওয়া উচিত। এমনসময় সজিব দৌড়ে এসে বললো দোস্ত সন্ধায় এক্টূ আসিস তো আমার বাসা ।
-= ক্যান ?
বড় আপুকে দেখতে আসবে তো , আমি একা সবকিছু সামলাতে পারবো না ।
- আচ্ছা
রাজন সুপার মার্কেট এর ৪ তলায় ঊঠে মোবাইলের দোকান টায় গেলো গিয়ে দেখে দোকান বন্ধ ..................
চলবে
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×