somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিবের কারাবাস ( সুচনা পর্ব )

১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় ইদানিং ফ্লাইওভারের কোন অভাব নাই ।
যাত্রাবাড়ি ফ্লাইওভারে পা ঝুলিয়ে হাতের ফোনটা অসতর্কভাবে নাচাচ্ছে । ইদানিং এটা হাসিবের রোজকার অভ্যেস হয়ে গেছে । সে না চাইলেও সন্ধার আগে এই ফ্লাইওভারে এসে পড়ে । ব্যাপারটা অনেকটা গোলকধাঁধার মত হয়ে গেছে । সে কোথায় যায় যাক ঠিক সন্ধামুহুর্তে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারে এসে পরে যায় । ফ্লাইওভারে বসে পা ঝুলিয়ে ফোনটা নাচাতে থাকবে , এই সময় ফোনে বাজবে পরিচিত কোন গান । তবে বেশিরভাগ সময়ই অনিকেত প্রান্তর গানটাই বাজে । হাসিব মাঝে মাঝে এই একা ফ্লাইওভারটাকেই অনিকেত প্রান্তর হিসেবে কল্পনা করে একটু সেই জায়গাটা অনুভব করার চেস্টা করে। কিন্তু সবসময় কোন পুলিশ এসে এর মাঝে বাগড়া দেয় । আজকেও হাসিব একই কাজ করতেছিল । হঠাৎ পেছন থেকে একটা কাট্টাখোট্টা আওয়াজ , এই যে ভাই এইখানে কি করেন ।
হাসিব বললো - ভাই অনেকদিন তারা গুনিনা ভাবছি এইখানে বসে বসে তারা গুনবো ।
- তারা গুনবেন তাইলে খোলা মাঠে গিয়া গুনেন এইখানে কি মিয়া ।
- এইখানে আপনারা আসবেন , তারপর আমার ফোন মানিব্যাগ চাইবেন । এরপর আমি এইগুলা সব দিয়া দিবো । তারপর যাবো খোলা মাঠ ।
- মিয়া মশকারি করেন আমার লগে আমাকে চিনেন ?
- হুম্ম ভাই , আমার সালাসমন্ধি কেউ নাই তো ঐজন্য আমি এইখানে বসে বসে সব লোকের সাথে মশকরা করি । সবার সাথে না যে লোকগুলা আমার সাথে কথা বলতে তাদের লগে করি । আপনি কে ভাই ?
- আমি কানকাটা মুরাদ ।
- ওহ আমি বাশফাটা হাসিব । আমি যখন মানুষরে হাসানো শুরু করি তখন তাদের হাসির শব্দে আশেপাশের বাশ ফেটে যায় ।
হঠাৎ কানকাটা মুরাদ সাগরেদ একটা বাংলা ক্ষুর বের করে সামনে ধরলো । মিয়া ওস্তাদের লগে ফাজলামি করেন । এইটারে চিনেন ?
- দেখে তো মনে হচ্ছে ধোলাইখালের ভাঙ্গারী দোকান থেকে কিনছেন । নিউমার্কেটের পেছনের গলিতে যান এর চেয়ে কোটি গুন ভালো জিনিস পাবেন ।
হঠাৎ বামপাশ থেকে দুইটা পুলিশ পান খেতে খেতে আসতেছিল । একটার ভুড়ি অনেকটা সরকার দলীয় নেতাদের মত বিশাল সাইজের আরেক্টার সাইজ কক্সবাজারের শুটকি মাছের মত । দেখেই বুঝা যায় একটার ইদানিং খুব হাতকামাই হচ্ছে । ওদের আসতে দেখে কানকাটা মুরাদ তার সাগরেদ সহ দৌড় দিলো । পুলিশের মনে হয় দৌড়ানি রোগ আছে , তারাও কানকাটা মুরাদের পেছন পেছন দৌড় দিলো । হাসিব একটা বেনসন এন্ড হেজেস ব্লু গোল্ড ঠোটে ধরিয়ে আবার ফ্লাইওভারে পা ঝুলিয়ে গান ছেড়ে দিলো ,
তবু এই দেয়ালের শরীরে যত ছেড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ ।
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদভাসিত আলোড়ন
আকাশের.....................

চলবে ......
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×