
অরণী'র সবুজ পান্নার মতন চোখজোড়া আমার দিকে নিষ্পলক তাকিয়ে আছে,
পৃথিবীর সমস্ত অনুভুতি যে চোখে অনুক্ষণ দৃশ্যায়িত হত, বড্ড নির্বাক লাগছে তাকে।
খানিকটা বিষন্নতাও কি খেলা করছে না চোখজোড়ায়?
পনের বছর, বড্ড লম্বা সময় কি?
অথচ, তোমার সাথে আমি ত সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, অরণী।
তুমি খামোকা কেন অনিকে বেছে নিতে গেলে?!
জানি অরণী কোন উত্তর দেবে না,
গত পনের বছর অসংখ্য বার নিরুত্তর প্রশ্নের দৃশ্য অভিনীত হয়েছে এই প্রায়ান্ধকার কক্ষে।
তবুও উত্তর দেয় নি
ডিপ ফ্রিজে পনের বছর ধরে অতি যত্নে জমিয়ে রাখা অরণীর পান্নার মত সবুজ চোখ জোড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

