somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে বইটির নাম নেই, যে বইটির দাম নেই।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘এমন একটি বই কখনো পড়েছেন, যার কোনো নামই নেই? কিংবা এমন একটি বই কি আপনি কিনেছেন, যার কোনো দামই নেই?’
আপনি নিশ্চয়ই আমাকে বোকা ঠাউরাবেন! বলবেন, ‘আরে মিয়া এমন কোনো বই হয় নাকি?’
আমি তখন আরেক কাঠি সরেস হয়ে বলব, ‘আচ্ছা, এমন বই পড়েছেন, যার কোনো নাম তো নেই-ই উপরি কোনো দামই নেই!’
ততক্ষণে আপনি হয়তো আমার মানসিক সুস্থতা নিয়ে সংশয়ে পড়ে যাবেন! মনে মনে ভাববেন, ‘আরে এ পাগল বলে কী?’
চিন্তার কিছু নেই। এখনি চিচিং ফাঁক বলে খুলে দিচ্ছি সকল রহস্যের দুয়ার। আর সেই রহস্য উন্মোচন করতে মাহফুজ সিদ্দিকী হিমালয় এর লেখা একটি বইয়ের গল্প জানতে হবে আপনাকে!
বইটার নাম? আরে বললাম না, বইটার কোনো নামই নেই! লেখকের রচিত পঞ্চম বই এটি। আত্মজৈবনিক এই বইটির প্রচ্ছদে সাদার উপরে ছোপ ছোপ হিজিবিজি অক্ষরের বাহার দেখলে খানিকটা ধোঁয়াশা লাগে মনে।
আত্মজৈবনিক বইগুলোতে সাধারণত লেখকের জীবন-দর্শন, চিন্তা ভাবনা ফুটে ওঠে! এই বইগুলোতে একটি গৎবাঁধা ফরমেট থাকে! কিভাবে উক্ত ব্যক্তি নানান প্রতিকূলতার সাথে লড়াই করে অবশেষে একটি আত্মজীবনী লেখার মতো যথেষ্ট সফলতা অর্জন করলেন!
হিমালয় সাহেব যে কিনা ব্লগে হিমালয় পাই কিংবা হাইফেন নামে খ্যাত, তার আত্মজীবনীটি ঠিক তার স্বভাবের মতোই বাকাত্যাড়া। লেখক একধরণের কল্পলোকের বাসিন্দা! তিনি নিজের কল্পনার জগতে থাকেন। সংখ্যা নিয়ে তার প্রচণ্ড অবসেশন কাজ করে। সেই সাথে ব্ল্যাক ম্যাজিক, কিংবা প্যারালাল জগতের মতো অদ্ভুতুড়ে বিষয়গুলোর উপরে তার পূর্ণ আস্থা রয়েছে। এই সমস্ত উপাদানে ঠাসা কল্পজগতের পরিচয় করিয়ে দিয়েছে তার ৬১৯ পৃষ্ঠার বিশাল বপু বইতে।
বইতে লেখকের সঙ্গী হিসেবে এসেছে দুটি চরিত্র; যাদেরকে লেখক সংজ্ঞায়িত করেছেন সংখ্যা দিয়ে। প্রথম চরিত্রটি একজন প্রেমময়ী, অনুভূতিপ্রবণা নারী- তার নাম ৩১৭৯ আর দ্বিতীয় চরিত্রটি একটি একজন প্রজ্ঞাবান পুরুষ- তার নাম ১১৫৭। এই দুজনের সাথে কথোপকথনের মাধ্যমে লেখক জাগতিক রহস্যের নানান সূত্রকে ধরতে চেয়েছেন বইয়ের পাতায়!
বইটিতে রয়েছে মোট সাতটা অধ্যায়। প্রত্যেক অধ্যায়ের নাম এসেছে সংখ্যা থেকে। আকর্ষণীয় এই বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হতে যাচ্ছে উপন্যাস প্রকাশন থেকে। খুব শীঘ্রই! বইটির জন্য শুভকামনা!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×