somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেন , পথযাত্রী , কিছু শুভাকাঙ্ক্ষী !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রায় বেশ কিছুদিন আগের কথা ,আমি তখন পাশ করব বিশ্ববিদ্যালয় থেকে ,থিসিস নিয়ে প্যারা খাচ্ছিলাম স্যার এর কাছে নিয়মিত । বাসা থেকে যখনি হলে ফিরতাম তখনি সাঙ্গপাঙ্গ নিয়ে যেতাম , ট্রেন জার্নি আমার সবচাইতে প্রিয় ,বাসে গেলে চিল্লাফাল্লা করতে গেলে গলা ছিঁড়ে যেত কিন্তু বাতাসের আর হর্নের যন্ত্রণায় আড্ডা দেয়া যেত না । কিন্তু ট্রেন এ ঘোরাঘুরি, চা খাওয়া , ঝাল মুড়ি , সিদ্ধ ডিম , যমুনা অথবা সিরাজগঞ্জের কাছে এলেই সিঙ্গারা , পিয়াজু হাবিজাবি খাওয়া যায় , ইচ্ছে মত আড্ডা বাজি ,গলা ছেড়ে গান কিংবা ঘুম কোনটাই কম হত না । B-) !:#P

সব কিছুর একটা শেষ আছে আমার সেই আনন্দের দিনগুলির ও সমাপ্তি হয়েছিল তখন ,একা একা হলে যাচ্ছি দুপুরের ট্রেনে। আমি বরাবরই টিকিট কাটতাম মোবাইলের মাধ্যমে এবং এতে করে সবসময়ই সিট পড়ত ট্রেনের বাথরুমের পাশে :( /:) /:) । যেয়ে দেখলাম সত্যি তাই সিট তবে ভাগ্যিস জানালার পাশে ,কেননা আমি সবসময় এই সিট নিয়ে বন্ধুদের সাথে লাগতাম B-) ;)

কিছুক্ষন পরই দেখলাম তিনজন বিশালদেহী ছেলে , একজন হালকা পাতলা গড়নের ছেলে ট্রেনে উঠে সিট নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করছে ,আমি আমার সিটেই বসলাম । এরপর দেখি মটুরা চিকনজনকে ধাক্কাধাক্কি করছে আমার পাশের সিটে বসার জন্য । আমিতো সবই শুনছি আর হাসছি , এক মটু বলছে আরে আমরা তিনজনের একজন বসলেও তো জায়গা হবে না মানে আমার সাথে লেগে যাবার সম্ভাবনা থেকে যায় । আবার ওরা তিনমটুও একসাথে বসলে কষ্ট হবে ,যাই হোক চিকন ভাই লজ্জা নিয়ে আমার পাশেই বসলেন । ট্রেন চলছে তাদের আড্ডা বাজি ,চিল্লাফাল্লা , ফটো তোলাও চলছে । অনেকক্ষণ পর চিকন ভাই কথা বললেন ,কথায় কথায় জানলাম তারা ঢাবির ফিসিক্সের, বিবিএ ,ফাইনান্স এর ছাত্র আমার ব্যাচেরই। তো পরিচয় হল আর দেখলাম তারা একের পর এক চা তো খাচ্ছেই বিল দিচ্ছে না , যে মামা চা দিচ্ছে তাকে বলে দিয়েছে লাস্ট স্টেশন পর্যন্ত চলবে শেষ মেস দেখা গেল একেকজন ২০ কাপ চা খেয়েছে ,আর বাকি খাবারের কথা না হয় নাই বললাম । আমি বেচারা দুঃখে একা একা খাইতেও পারি না আড্ডাইতেও পারি না অপরিচিত মানুষ ফেইসবুকে স্ট্যাটাস মারি । এক ফাঁকে মেরে দিলাম স্ট্যাটাসঃ “ তিনটা মস্ত হাতি বসছে পাশের ৩ সিটে যে হারে খাইতেসে না অলরেডী ১৪ কাপ চা এন্ড টা খাইল ” :P B-)) :-B

এরপর আমারও ক্ষুধা লেগে গেল আমি বাসা থেকে বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম । তাই খুললাম তো চিকন ভাইকে সাধলাম উনি খেল পাশের মটু ভাইরা মশকরা করছে দেখে তাদেরও সাধলাম ,খাচ্ছেন আর বলছেন আপা , সাধারণত ভ্রমনে কারো থেকে কিছু খেতে হয়না ,এখন যদি এই বিস্কুট খেয়ে আমরা অজ্ঞান হয়ে যাই তাহলে আমাদেরকে আমাদের বাড়ি পোঁছাইয়া দিয়েন ,বাকিরা আবার বলছে আপা কি আমাদের একজনরেই সামলাইতে পারবে ? যাই হোক খারাপ কাটে নি বন্ধুদের মিস করলেও পথে কিছু বন্ধুর মত পথযাত্রীদের পাওয়াতে নির্মল আনন্দ থেকে বঞ্চিত হইনি । এর ফাঁকে চিকনা ভাইকে ফেসবুকে অ্যাড করার জন্য ভাই বলল , করলামও কিন্তু আমিতো ভুলেই গিয়েছি যে আমি ফেসবুকে জব্বর একখান স্ট্যাটাস দিয়েছি তাদের নিয়ে B:-)

এরপর তারা বললেন ও যে পরদিন আমাদের কাম্পাসে তারা বেড়াতে আসবে , রাতে হলে এসে আর এফবি চেক করি নি ঘুমিয়ে গেছি , সকালে উঠে এফবি চেক করে মাথায় হাত ,হায় হায় আমার সেই স্ট্যাটাস ওরা তো দেখেছে । যাই হোক সারাদিন হল থেকে বের হইনি পাছে তাদের সাথে দেখা হয়ে যায়। এর বেশ কয়েকদিন পর ফেসবুকে ওই ভাইয়ের সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন আপা যে স্ট্যাটাস দিছেন আমরা তো হাসতে হাসতে শেষ আর মনে মনে ঠিক করেছিলাম যে আপনার সাথে দেখা হলে খাওয়া কাকে বলে দেখিয়ে দিতাম । আমিতো মনে মনে আলহামদুলিল্লাহ্‌ বেঁচে গেছি ভাবছি । এরপর আর কখনও দেখা হয়নি তাদের সাথে তবে সেইদিনের আমার একাকী বিরক্তিকর ভ্রমণকে আনন্দময় করার জন্য তাদের কখনো ধন্যবাদ জানানো হয়নি । আজ হঠাৎ তাদের কথা মনে পরল বলেই এই পোস্টের অবতারণা ।


জীবনে চলার পথে এমন অনেক মানুষের সাথেই আমাদের দেখা হয় যাদের কিছু টুকরো স্মৃতি আমাদের মনে থেকে যায় ,যাদের টুকরো কিছু সঙ্গ আমাদের অনেক সময়ের পথচলাকে সল্প করে দেয় ।আবার এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গ আমাদের আনন্দ বাড়িয়ে দেয় আবার বেদনায় মনকে সিক্তও করে । এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় এই ব্লগ নামক ট্রেনে যেখানে চলার একাকী পথ গুলো তাদের সঙ্গ পেয়ে আনন্দময় হয় গতিশীল হয় ।তাদের সাথে থাকতে চাই সবসময় ,তাদের জন্য শুভকামনা ।

বিদ্রঃ কারো নাম উল্লেখ করলাম না ,এই সহযাত্রী তারাই যারাই ব্লগের "আমিভূত" কম্পার্টমেন্টে বেড়াতে এসেছেন বিভিন্ন সময়ে ।


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×