তার সাথে হয়নি দেখা হয়নি কথা,
তবু তার জন্য হৃদয়জুড়ে ব্যাকুলতা।
তারে আমার হয়নি চেনা হয়নি জানা,
তবু মনে হয় সে যে আমার ঠিকানা।
তারে আমার হয়নি ছোঁয়া হয়নি ধরা,
তবু অনুভবে তার আলিঙ্গন স্বপ্ন মায়ায় ভরা।
তার অস্তিত্ব নেই যে জানা কোথায় করে বাস,
তবু হৃদয় আমার তার স্বপ্নেই বিভোর বারোমাস।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





