৮০% মানুষ তার জীবনের কোন না কোন সময় পিঠে ব্যাথা নিয়ে ভুগে থাকেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এর ৮০% হয় আমাদের নিজেদের কারণে, বাকি ২০% হয় কোন না কোন রোগের কারণে, কাজেই আমরা যদি আমাদের চলাফেরার বা কাজের ব্যাপারে সামান্য সচেতন থাকি তবে আমরা এটা সহজেই এড়িয়ে চলতে পারি।
ব্যাক পেইন যে যে কারণে হয়ে থাকে ঃ
আমাদের অভ্যাস ঃ
বসার ভঙ্গি ঠিক না হলে,
আমরা অনেক সময় বাকা হয়ে অথবা এক দিকে কাত হয়ে বসে টিভি দেখি,
হটাত করে কোন দিকে হেলে পরা,
ভারি কোন কিছু তলার সময় সামনের দিকে ঝুকে পড়া,
বসে থাকা, টিভি দেখা, লং জার্নি করার সময়, কম্পিউটারে কাজ করার সময় ঠিক মত না বসা।
যেসব রোগের জন্য হতে পারে ঃ
Lumber spondylosis,
Lumber osteoarthritis,
Prolaps intervertibral disc (PLID)
লক্ষন ঃ
পিঠে ব্যাথা অনুভব করবেন,
বসতে অথবা সোজা হয়ে দাড়াতে ব্যাথা লাগবে,
মাঝে মাঝে ব্যাথা পিঠ থেকে পায়ে যেতে পারে,
পায়ে যেমন ঝি ঝি লাগে সেইরকম অনুভব হবে,
পায়ে জ্বালা পোড়া হবে।
পরীক্ষা- নিরীক্ষা ঃ এক্স রে করতে হতে পারে, অবস্থা বেশি খারাপ মনে হলে এম আর আই করতে হতে পারে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
চিকিৎসা ঃ অনেক সময়, ডাক্তার ওষুধ দিয়ে থাকেন, তার মধ্যে কমন হচ্ছে, মাসল রিলাক্সেন্ট, ক্লোফেনাক জেল। তবে নিজে নিজে পণ্ডিতি করে কোন কিছু খাবেন না। এসবে কাজ না হলে ফিজিওথেরাপি নিতে হতে পারে, এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।
তবে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে কিছু সতরকতা অবলম্বন করি তবে এটি এড়িয়ে চলা সম্ভব, যেমন ঃ
ভারি কিছু তোলার সময় সামনের দিকে বেশি ঝুকে না যাওয়া,
ঘুমানোর সময় অনেক বেশী নরম ম্যাট্রেস ব্যাবহার না করা,
কমোড ব্যাবহার করা,
কম্পিউটার ব্যাবহারের সময় ৩০/৪০ মিনিট পর পর একটু হাঁটাহাঁটি করা,
টি ভি দেখার সময় বিছানায় বাকা হয়ে না বসা,
এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি দিনে ৩০ মিনিট হাটা বা জগিং করতে পারলে।
সামান্য সচেতন হোন ... অনেক বেশি সুস্থ থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



