বুকের দুধ একটি বাচ্চার জন্য সবচেয়ে আদর্শ খাদ্য, এবং এই সময়টি বাচ্চা এবং মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আমাদের নানি দাদিরা বাচ্চা জন্মের সময় মুখে মধু বা চিনি দিতে চান, এটা একেবারেই পরিহার করুন, এতে বাচ্চার ডায়রিয়া হতে পারে। এ সময় পানি দেওয়ারো প্রয়োজন নাই।
বাচ্চা এবং মা উভয়ের সাস্থের জন্যই বুকের দুধ খাওয়ানো উপকারী। কিছু কিছু মা একেবারে শুরুর দিকে অভিযোগ করেন যে বাচ্চা দুধ পাচ্ছেনা অথবা বুকে দুধ আসছেনা, এতে চিন্তিতি বা বিচলিত হবার কিছু নেই, এটি স্বাভাবিক, বিচলিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন, আপনাকে ওষুধ দিতে পারে অথবা নিপল ম্যাসেজ এর জন্য বলতে পারে, কিন্তু অনেক মা এই সময় বিভিন্ন কৌটাজাত খাবার, যেমন সেরিলাক বা এই ধরনের জিনিস খাওয়ান, সেরিলাক জিনিসটা হল অনেকটা কাচ্চি বিরিয়ানির মত, আপনি যদি প্রতিদিন ৩ বেলা কাচ্চি খান তাহলে আপনার স্বাস্থ্য কি ভালো থাকবে ? কখনই নয়। কিন্তু নেসলে বা এইরকম কম্পানি গুলো বিজ্ঞাপনের ফাঁদে ফেলে এগুলো বিক্রি করে এবং সেই সাথে ডাক্তার নামক কিছু অমানুষ এগুলো খেতে দেন।
মায়ের দুধে যে ইমিউনোগ্লোবিউলিন থাকে তা আপনার বাবুর দেহের রোগ প্রতিরধ ক্ষমতা কে অনেক সক্তিসালি করে তোলে। আধুনিক মায়েদের একটা ভুল ধারণা আছে যে বুকের দুধ খাওয়ালে নাকি ফিগার নষ্ট হয়, এটা একেবারেই ভুল ধারণা, সত্য হল বুকের দুধ খাওয়ালে স্তনের আকার আরও ভালো হয়। বর্তমান বিশ্বে মহিলারা সবচেয়ে বেশি মারা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সারে, বাচ্চা যখন দুধ খায় তখন অনবরত স্তনের বোটায় কামরাতে থাকে, তখন নার্ভ আমাদের মস্তিস্কে এক ধরনের বারতা পাঠায় এর ফলে কিছু হরমন নিঃসরণ হয়, যার ফলে মেয়েদের স্তন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার এর সম্ভাবনা অনেক অংশে কমে যায়।
যারা নতুন মা হয়েছেন তারা বাচ্চাকে ঘুমিয়ে রেখে সব কাজ করতে চান, কিন্তু বাচ্চা ঘুমালে তার সাথে কিছুক্ষণ শুয়ে থাকুন, মনে রাখবেন, মানসিক সম্পর্ক যে কোন অসুধের চেয়ে বেশি বেশি কার্যকর।
বাচ্চার বাবাদেরকে বলছি, বাচ্চার মাকে বাচ্চার সাথে থাকার জন্য যথেষ্ট সময় দিন, সারাদিন অফিস থেকে এসে ভাবলেন আপনি অনেক ক্লান্ত, কিছু করতে পারবেন না, এই মানসিকতা পরিহার করুন, যদি বাচ্চার ভালো চান তবে মাকে বাচ্চার সাথে থাকার সময় দিন। মনে রাখবেন, আপনি অফিসে যে কাজ করেন সেটা আপনার বউও করতে পারবে, কিন্তু প্রায় সারে নয় মাস পেটে বাচ্চা নিয়ে থাকা আপনার পক্ষে সম্ভব নয়, কাজেই আলগা পার্ট নিয়েন না। বউকে সাহায্য করুন।
বাচ্চা জন্মানোর পর হটাত করে বেশি কাজে জড়িয়ে পড়বেন না, ধিরে ধিরে কাজের পরিমাণ বাড়ান। ঘরের মধ্যে না থেকে মাঝে মাঝে ছাদে ফ্রেশ বাতাসে হাঁটাহাঁটি করুন, এটা আপনার এবং আপনার বাচ্চার জন্য ভালো। অনেক দিন বাসায় থাকলে এক ঘেয়েমি চলে আসে, মাঝে মাঝে বাইরে বেড়াতে যান, ভালো লাগবে।
খাওয়া দাওয়া একদম স্বাভাবিক রাখুন , গর্ভধারণ অবস্থায় একটু বেশি খাওয়া প্রয়োজন হলেও বুকের দুধের জন্য কোন বারতি খাবার লাগেনা, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। দিনে কমপক্ষে তিন বার খান। অনেক গর্ভধারণের সময় মোটা হয়ে যান, এতে চিন্তার কিছু নেই, বুকের দুধ খাওয়ানোর সময় আপনার স্বাস্থ্য আবার আগের অবস্থায় চলে আসবে। আল্লাহ্র ওয়াস্তে এই কয়েক মাস নিজের ফিগার সচেতনতা বাদ দিয়ে বাচ্চার স্বাস্থ্য নিয়ে চিন্তা করুন। ডায়েট কন্ট্রোল ভুলে যান। এ সময় শাক সবজি এবং ফলমূল বেশী খেতে চেষ্টা করুন, মৌসুমি ফলের দাম কম থাকে, অন্তত ২ দিনে একটা ফল খান। প্রতিদিন কমপক্ষে এক বেলা আমিষ খান (মাছ/মাংস/একটা ডিম ... যার যা সাধ্য) । বুকের দুধের সাথে ক্যলসিয়াম বের হয়ে যায়, এটা পূরণ করতে প্রতিদিন এক গ্লাস গরুর দুধ খেলে ভালো হয়। এই সময় মায়ের আয়োডিনের প্রয়োজন হয়, এটা পূরণে সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে, তবে খরচে না কুলালে রেগুলার আয়োডিন যুক্ত লবন খাওয়াবেন।
যারা চা কফি বেশি খান তারা এসব কমিয়ে দিন।
বাচ্চার জন্মের ৩ মাস পর অনেকের মাথার চুল পড়ে জেতে থাকে, তবে বেসির ভাগ সময়ে এটা আবার আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। চুল পড়ার কারণে অনেকে বাচ্চাকে দুধ খাওয়ানো কমিয়ে দেন, কিন্তু বুকের দুধের সাথে চুল পড়ার কোন সম্পর্ক নাই।
আমাদের সমাজের রীতি হচ্ছে, বাচ্চার মায়ের থেকে বাচ্চার যত্ন বেশি নেওয়া হয়, যেটা একেবারেই ভুল। বাচ্চার জত্নের চেয়ে মিনিমাম ৩ গুন বেশি যত্ন পাওয়া উচিৎ মায়ের। কারণ বাচ্চার মায়ের থেকেই বাচ্চা পুষ্টি পায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



