somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ডিম ভাজা এবং ৩/৪ টুকরো ভালোবাসার গল্প

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভি দেখছিলাম, হটাৎ ক্ষুধা লাগায় মনে হল একটা ডিম ভেজে খাই, মনের খেয়ালে ডিম টা ভাজার সময় তিন টুকরা করে ভাজলাম, ভাজতে ভাজতে অনেক অনেক আগের দিনে চলে গেলাম,

তখন আমি মফঃস্বলের বাসিন্দা, আমাদের ছিল যৌথ পরিবার, আমাদের পরিবার, সাথে চাচা রা, ফুফু, মাঝে মাঝে দাদা, দাদি এসে থাকতো। বাবা ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ, বাকি সবাই ছাত্র, সকাল বেলায় উঠে মা কে দেখতাম ভাতের চুলোয় ব্যাস্ত, তারপর আরেকচুলায় চলছে আলু সেদ্ধ। সব থালায় ভাতের সাথে ছোট্ট ছোট্ট আলু ভর্তা, সাথে ডিম ভাজি, একটা ডিম ভেজে ৩ টুকরা করা হত, যেদিন ডিম কম থাকতো অথবা মানুষ বেশি থাকতো সেদিন একটা ডিম ৪ টুকরা হয়ে যেত। খাবার হয়ে গেলে মা সবাইকে ডাকতো, সবাই আমরা ঘর থেকে পিঁপড়ার মত পিল পিল করে বেরিয়ে আসতাম, তারপর থালা নিয়ে একসাথে বসে পড়তাম।

হাজারো গল্প, হাজারো অভিযোগ, হাজারো মন খারাপের গল্প, ছোট্ট একটু খুশির খবরে সবার চকচক করে উঠা চোখ। স্বীকার করতে বাঁধা নেই, সেই সময় আমাদের অভাব ছিল, কিন্তু যেটার অভাব ছিলনা সেটা হল আবেগ, পরস্পরের জন্য ভালোবাসা। আমাদের মধ্যে মন মালিন্য ছিল, মতের অমিল ছিল কিন্তু তারপরেও এক বেলা কাউকে না দেখলে আমরা ব্যাস্ত আর উদ্বিগ্ন হয়ে যেতাম, কই গেল ? এখনো আসেনি কেন ? কখন আসবে ? কেন দেরি হচ্ছে ? এই বেলায় কোথায় খেল ? কি খেল ? আরও অনেক রকম দুশ্চিন্তা, খাবার আড্ডায় নিস্তব্ধতা জমাট বাঁধত। এক জনের অনুপস্থিতি আমাদের প্রত্যেকটা মানুষের মন কে নাড়া দিয়ে যেত।

আরেকটা জিনিস খুব মজা করে দেখতাম, সেই সময় আমাদের আশেপাশের ৮/১০ বাড়ির মধ্যে আমাদের টিভি কেনা হল। সাদা কালো তানিন টিভি। একটাই চ্যানেল, বিটিভি। তাও আবার মাঝে মাঝে ঝির ঝির করলে একজন দৌড়ে গিয়ে এন্টেনার বাঁশ ঘুরানো শুরু করত। বাঁশ ঘুরাত আর বলত, “হইছে ?” আমরা বলতাম, “এই তো আর একটু/ না না হয় নাই, আরও খারাপ হইসে/ আরেকটু ঘুরাও/ এই ভালো হইছিল তো, ঐদিকেই ঘুরাও”
শুক্রবারে বিকেলে ঘরের দরজায় টিভি এনে সবাই উঠোনে বসে সিনেমা দেখতাম, অথবা হানিফ সংকেতের ইত্যাদি, প্রতিবেশীরাও চলে আসতো। অনেক টা সিনেমা হলের মত একটা ব্যাপার ছিল। আর আমরা যারা আণ্ডা বাচ্চা ছিলাম, তারা বুধবারে জান বাজি রেখে সন্ধ্যা হলেই পড়তে বসতাম, রাত ৯ তার আগে পড়া শেষ করতেই হবে যে, না হলে মা ম্যাকগাইভার দেখতে দেবেনা। ম্যাকগাইভার শুরুর মিউজিক টা এখনো চরম লাগে। আর শুক্রবার হলেই সকাল ৮/৯ টায় শুরু হত টিনেজ নিনজা টারটেলস। মনে আছে কারো ? ৪ টা কচ্ছপ ছিল যে ? ইয়ালি ঢিসুম ঢিসুম মারামারি করত ? আর ছিল ক্যাপ্টেন প্ল্যানেট।

সবচেয়ে মজা ছিল বর্ষা কালে, টিনের চালে বৃষ্টির শব্দ শোনার যে কি মজা, সেটা এখনকার ছেলে মেয়েরা মনে হয়না বুঝতে পারে, এখন বৃষ্টি হলে হয়ত অনেকেই বলে ওঠে “ওহ শিট, ফাকিং রেইন”

এরপর কেটে গেছে অনেক দিন, মাস, বছর......

সবাই সাবলম্বী হয়ে যাওয়ার পর সবার সংসার হয়েছে, সবাই আলাদা বাসা করেছে, সবাই বেশ ভালভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অবস্থা হয়েছে ঠিক উল্টো, যে মানুষগুলো আগে একজন আরেকজন কে না দেখলে অস্থির হয়ে যেত, সেই মানুসগুলই দিনের পর দিন দেখা না হলেও ভাবলেশহীন থাকে। কেউ কারো খবর নেয়না, যাও বা নেয় সেটাও কাজের খাতিরে, পরিবারে অর্থ এসেছে, ক্ষমতা এসেছে, কিন্তু ভালোবাসার সেই টান, অদৃশ্য সুতোর গিঁট টা যেন আর নেই, কোথায় যেন ছিঁড়ে গেছে, মাঝে মাঝে মনে হয় আমাদের সেই আগের ছোট্ট শ্যাওলা ধরা প্রাচির ঘেরা বাড়িটাই বুঝি অনেক ভালো ছিল, অনেক সুখের ছিল।

আচ্ছা, জানতে খুব ইচ্ছে করে, এখনকার স্মার্ট ফোন ইউজ করা ছেলে মেয়েরা কি কানামাছি, বউচি, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, ডাংগুলি এসবের নাম জানে ? জানলেও কিভাবে খেলতে হয় তা কি ওরা জানে ? ঘুড্ডির নাটাই চেনে ? ঘুড্ডির সুতোয় কাঁচ আর আঠা দিয়ে মাঞ্জা দেয়ার উত্তেজনা ? অন্য কারো ঘুড়ি কাটার আনন্দ ? অথবা কাটা ঘুড়ির সুতোর পিছন পিছন দৌড়ানোর উত্তেজনা ? বাড়ির পেছনের পুকুরে বড়শির ছিপ ফেলে বসে থাকার মজা ? ছোট্ট একটা পুটি মাছ উঠলেও সারা পাড়া কাপিয়ে চিৎকারের আনন্দ ?

অ্যাংরি বার্ডে সেই মজা আছে ? সনি প্লে ষ্টেশনে সেই মজা আছে ? আমি জানিনা কংক্রিটের নগরী তে থেকেও হয়ত আমি এখনো সেই মফঃস্বলের “ছোট্ট গেঁয়ো ভূত” রয়ে গেছি।

সময় বদলায়... যুগের চাহিদা বদলায়... মানুষ বদলায়... প্রযুক্তির ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে আবেগ কমে যাচ্ছে, পাশের ঘরের মানুষের খবর রাখিনা, কিন্তু ফেসবুকে পৃথিবীর অন্য প্রান্তের বন্ধুদের প্রতি ঘণ্টার আপডেট জেনে যাই...কাছের মানুষগুলো কাছে থেকেও ধীরে ধীরে দূরের... অনেক দূরের হয়ে যাচ্ছে... অনেক দূরের...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×