“এক্সিমা” বা “এটোপিক ডারমাটাইটিস” এটি ত্বকের একটি রোগ, যা সাধারনত বাচ্চাদের বেশি হয়, ২-৬ মাসের বাচ্চাদের মাঝে এটি বেশি দেখা যায়। কারো কারো জেনেটিক কারণেও হতে পারে।
ত্বক যে অংশ আক্রান্ত হবে সেখানে লাল লাল ভাব হবে,
ত্বক শুকিয়ে যাবে, ত্বক মাছের আশের মত হবে, মাঝে মাঝে চুল্কাতে পারে।
ছোট ছোট ফোস্কার মত হতে পারে, যা ফেটে গেলে সেখান থেকে পানি পড়তে পারে। ফোস্কা ফেটে যদি পানি পড়তে থাকে তবে বুঝায় যে সেই জায়গা টি আক্রান্ত হয়েছে। "স্টেফাইলো কক্কাস অরিয়াস" নামক ব্যাকটেরিয়া দিয়ে এটি হতে পারে। এক্সিমা সংক্রামক নয়। ময়েসচারাইজার এবং করটিসন সমৃদ্ধ অয়েন্মেন্ট এটি কমাতে সাহায্য করতে পারে।
বাচ্চাদের ক্ষেত্রে এটি মুখে, কানের পাশে, থুতনি, হাতের বাহুতে অথবা পায়ে দেখে যেতে পারে। এটা লাল লাল র্যশ এর মত হয়ে উঠবে এবং ছোট ছোট দানার মত হবে, যার আবরন টা বেশ শক্ত হবে এবং পানির মত তরলে পূর্ণ থাকবে, ফেটে গেলে পানি বেরিয়ে আসবে।
বাচ্চা বড় হতে থাকলে এটি মুখ থেকে চলে যেতে থাকে কিন্তু হাত, বাহু, কনুই অথবা হাঁটুর পেছনের দিকে থাকতে পারে। তবে সাধারনত বয়স বাড়ার সাথে সাথে এটি ঠিক হয়ে যায়। তবে পূর্ণ বয়স্ক মানুষেরও এটি হতে পারে।
প্রতিকারঃ
নোংরা পরিবেশ,
অতিরিক্ত ধুলাবালি থেকে দূরে থাকুন,
পোশা প্রাণী পরিচ্ছন্ন রাখুন,
লম্বা সময় ধরে গোসল করার অভ্যাস পরিহার করুন,
অনেকে খুব বেশি বেশি সাবান ব্যাবহার করেন তারা এই অভ্যাস কমিয়ে দিন।
শরীরের চামড়ায় কোন কেমিকেল যেন না লাগে সেদিকে খেয়াল রাখুন।
গোসলের পর লোসন মাখার অভ্যাস গড়ে তুলুন।
রাতে ঘুমের মাঝে শরীর যেন ঠাণ্ডা থাকে সেদিকে খেয়াল রাখুন, ভারি কম্বল পরিহারের চেষ্টা করুন। যতটুকু উস্নতা প্রয়োজন তততুকুই নিন, এর বেশি নয়।
খাওয়াদাওয়ার সাথে সাধারনত এক্সিমার সম্পর্ক নেই, কাজেই এক্সিমা হলেও খাওয়া নিয়ে দুশ্চিন্তা করবেন না। তবে অনেকের বেগুন, চিংড়ি, হাঁস, ইলিশ এইসবে এলারজি থাকলে এই সময় পরিহার করুন অথবা ডাক্তারের পরামর্শ নিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



