somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মৌলিক চিন্তা আর রাহেলার স্বামীর জীবন চলা

১৭ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার চিন্তাকে ধাবিত কর তারা শব্দে পরিনত হবে
তোমার শব্দকে অনুসরণ কর তারা কর্মে রুপ নেবে
সেই কর্ম একদিন অভ্যাসে পর্যবশিত হবে
সেই অভ্যাস তোমার চরিত্র হয়ে দাঁড়াবে
সেই চরিত্রকে শানিত কর তোমার লক্ষ্যে পৌঁছে যাবে।
.......তাই বলে-' সৎ চিন্তায় স্বর্গ বাস'

আমরা যারা পথ চলি। আমরা সবাই পথ চলি। কেউ উল্টো পথে কেউ সোজা। নাহ্ উল্টো বা সোজা নয় যে যার পথে। সাথে থাকে একরাশ যুক্তি যা দেয় আমাদের পথের ঠিকানা। চোর চুরি করে। সাধু তার সততায় জীবন বিকায়। আমজনতা কখনো চোর সাফাই গায় কখনও সাধুকে সঙ্গ দেয় সামাজিকতায়। আজ অনেকই সমাজের চোখ ধুতে সফেদ পাঞ্জাবী আর পায়জামা সহযোগে যায়নামায হাতে যাবেন মসজিদে। অভিনেতা-অভিনেত্রীর মত তাড়াও কেউ কেউ চড়াবে আজ ধর্মীয় মেকাপ লেবাসে আর আবেসে। এই তো আমার সময়। কেউ যাবে তার ঘরের প্রিয় মূ্র্তিকে রুদ্ধ রেখে পর কোন প্রিয়র সাথে রেস্টুরেন্ট অথবা থিম পার্কে। অগত্যা এই অসময়ে অন্তর্জালে বসে লিখে যাই না বলা কথা।
ব্যান দিতে দিতে জীবনের কত কিছুই তো অদূরে পরে রইল। একবার কার যেন একটি লাইন শুনেছিলাম 'জীবনের সাধ অপূর্ণ রেখ না' তাই বুঝি মেকি খেলায় আমরা মাতি প্রতি নিয়ত।
প্রান্তিক জীবনের কথা নিয়ে একবার একটা ছবি দেখেছিলাম সেই ছোটবেলা প্রায়। যখন আমার প্রিয সিক্সমিলিয়ন ডলার ম্যান, ভুন্ডুল, টারজেন....। তখন কিছুই বুঝিনি যা এখন কিছুটা উপলব্ধি করি মাত্র। সাধ আর সাধ্য কুলায় না, তাই আমি আমার চিন্তা নিয়ে বাস করি তথৈবচঃ হয়ে। রাহেলার স্বামীর উন্মাষিকতা জীবনকে কুড়ে কুড়ে খায়।
দিন চলে যায় দাড়ি কাটতে কাটতে মোটা হয়। চুলে তার রঙ চড়ে। মোচ গুলো অবাধ্য সুরের রূপ নেয়। এমন অবেলায় বসে রাহেলার স্বামী বেশ আনমনে চিন্তা মগ্ন হয়। যে সময় চিন্তা বিষ্ট হওয়ার কথা ছিল তখন শুধু উড়িয়েছে স্বপ্ন ফানুস। আজ এই অবেলায় দাঁড়িয়ে ভাবে আমার ছেলেরা এমন কেন! যে শিক্ষায় শিক্ষিত করেছে তাদের তখন বোঝেনি সেখানে দাঁড়িয়ে একদিন দেখতে হবে আপন চেহারা আয়নায়। এখন ছেলেরা এক একটা আয়না আর প্রতিবিম্ব ঠায় দাঁড়িয়ে নিজের মুখাবয়ব। সন্ত্রাস চুরি রাহাজানি আর ধর্ষণ শানিত রক্তের স্রোত ধারায় চলমান প্রক্রিয়া .......।
বাজারের দামী ফল আর সঙ্গতি বিহীন জীবন চলার উত্তর দিতে হয়। দিতেই হয়। প্রকৃতি তার নিষ্ঠুরতা প্রকাশ করে অপারগ হয়ে। আমরা সাক্ষী থাকি মনে মনে....লেবাসে সালাম জানাই। খুতবায় বলি না কথা কারণ মানি না বলে। অথবা বলি আরও স্বজোড়ে নিজেকে সাচ্চা জাহিরি আশায়।
তাই আমার জীবন চলাকে ধিক্কার দেই.....দেই থুতু.....দেই ঘৃণার বরমাল্য.....সালাম সেই যুবাকে যে শিখেছে চলা এই ভ্রান্ত পথে। তবু আমি ধিক্কৃত জীবন আমার জন্য হোক শেষ দিন অবধি।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×