
ধরিয়া নাওয়ের মাঝুড়িয়ার হাতে,
নামলাম সেই শেওলা পাড়ার ঘাটে ।
কিছু দূর সামনে চাহিয়া দেখি,
কি মায়াকৃত রূপের মেলা বইছে গাঁঙ চিলের মাঠে ।
মাসটি বাঙলায় ছিল ফাগুন,
চার দিকে ছিল যেন তারই আগুন ।
কিছু গাছে ছিল আমের মলি,
কিছুতে আসতে ছিল বসন্তের কলি ।
সেই চেনা রূপ,
খানিকটা খানি দাড়াইয়া চুপ।
খুশিতে আনন্দে ভড়িয়া উঠিল মুখ ,
ফিরিয়া আসিল মনে সুখ ।
কবেই না ছিলাম,
আর আইজ আসিলাম ।
তবু কোন কিছু ভুলি নাই,
যাই দেখা সবই আগের মতো দেখতে পাই।
ঐ তো মা আছে উঁঠানে দাড়িয়ে,
আমার জন্যই দুটি হাত বাড়িয়ে ।
মা দেখেই কি চিৎকার খোকা এসেছে খোকা এসেছে ,
যেন মায়ের কুলে চাঁদ ফিরেছে ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


