
আমি কোন কবি নই
আমি কোন লেখক নই
আমি সাধারন মানুষ
তাই কেও ভালো বেসে কাছে টানলে
মহা খুশি হই ।
সে মানুষ শত দুঃখ দিলেও
তা বুকে সহ করে লই ।
আমি অশিক্ষিত
আমি নয় তোমাদের মত শিক্ষিত ।
চাই না সে শিক্ষ্যা
যা মানুষকে দেয় মিথ্যার যন্ত্রনা
কাউকে বলাও যায়না হয়না তার কোন আরাধনা ।
আমি আবারো বলবো সে কথাই
আমি কোন কবি নই
আমি কোন লেখক নই ।
তবু যদি এ হাত তার কাছে খাটা কলম পায়
সে শুধু কিছু লেখতে চায় ।
হতে পারে গল্প কাব্য
নয়ত বা কোন কবিতা ।
তাও হয়ত মনের লুকানো কোন কথা
যা সর্বক্ষন দেয় শুধু ব্যথা ।
যদি লেখতে লেখতে আমি কখনো লেখক হই
তাহলে যেন হতে পারি পৃথিবীর সেরা লেখকটাই ।
যদি কখন পড়তে পড়তে
আমি কোন পাঠক হই
তাহলে যেন আমার হৃদয়ের বুকশেলে থাকে
পৃথিবীর সেরা জ্ঞ্যানভান্ডারের বই ।
একে একে সকল জ্ঞ্যানের ভান্ডার পড়বো
যদি পারি সে ভাবে নিজেকে গড়বো ।
আসুক যত দুংখ ব্যথা
তবু মেনে নেবো যত আছে জ্ঞ্যানের কথা ।
যদি বুঝি একটি বর্ণের অর্থ
তাই হবে সত্য
দেব না আর জীবণটাকে হতে ব্যর্থ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




