
তাহার মনই হলো আমার কাছে পৃথিবীর সেরা অলংকার,
সে অলংকারে দাম দেওয়ার সাধ্য আছে কার ।
সে যে অমূল্য এক রত্ন ধন,
তাহার গতিতেই চলে তাহার আপন মন ।
নেই যে কার সাহস তার অন্তপুরে যাওয়ার,
তাইতো এ মণ সাধ জাগে অন্তপুরের মালিকানা হওয়ার ।
তাহার তরে হবে না ক্ষতি,
এ বিশ্বাস করে অন্ধ আমার মন তাহার পতি ।
কখনও পরাজয় বরণ করিনি এ কথা সত্যি,
তাইতো মন সাহস জোগায় তাহার অণুগতি ।
তাইতো আমি গতিভেদ করেছি অতিক্রম,
জানি এখানে দুঃখ নেই কষ্ট নেই আছে ভালবাসা পরম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


