বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বাংলাদেশের আটটি শহর রয়েছে ঝুঁকিপূর্ণ শহরগুলোর তালিকায়। প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা শহরগুলোর অর্ধেকেরও বেশি রয়েছে বাংলাদেশসহ এশিয়ার চারটি দেশে ভেতর । বাংলাদেশ ছাড়াও তিনটি দেশ হলো ১। ফিলিপাইন ২। চীন ৩। জাপান ।
এই সংবাদটি দিয়েছেন ইউএসএ টুডে। লন্ডনভিত্তিক বৈশ্বিক ঝুঁকি বিশ্লেষণী কোম্পানি ভেরিস্ক ম্যাপ্লেক্রপ্ট বিশ্বের ১৩০০টি শহরের ওপর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নির্ণয়ের জন্য গবেষণা চালিয়েছেন । যেসব দুর্যোগ গবেষকদের বিবেচনায় ছিল তাহলো সাইক্লোন, বন্যা, ভূমিকমপ, সুনামি, ভয়াবহ ঝড়, গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন, দাবানল, ঘূর্ণিঝড়, অগ্ন্যুৎপাত ও ভূমিধস।
১৩০০টি শহরের মধ্যে দক্ষিণ প্রশান্তসাগরের দ্বীপ দেশ ভানুয়াটুর রাজধানী পোর্ট ভিলা স্থান পেয়েছে ঝুঁকিপূর্ণ শহরের ১নং তালিকার শীর্ষে। তবে শীর্ষ ১০টি শহরের আটটিই রয়েছে এশিয়ার দেশ ফিলিপাইনে । পুরো তালিকায় স্থান পেয়েছে দেশটির ২১টি শহর যা কোন দেশের ক্ষেত্রে সর্বোচ্চ । এর বাইরে চীনের প্রায় ১৬টি শহর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে আছে । তালিকায় আরো আছে জাপানের রাজধানী টোকিওসহ ১১টি শহর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





