
স্বপ্নের শঙ্খচিল বলেছেন ",
"তুষারঝড়ের সামনে এসে একেবারে অসহায়।
ক্ষমতার দম্ভ যে প্রকৃতির কাছে অসহায় তার প্রমান দিয়ে গেল। "
আমেরিকার তুষার ঝড়ের বিপরিতে ইহা ১টি নীচুমানের কমেন্ট; আমেরিকায় ঝড় হয়, নিজে সব ঠিক করে; বাংলাদেশে ঝড় হয়, সাথে সাথে ভিক্ষার ব্যাগ নিয়ে বের হয়।
আমার কমেন্ট ক্ষমতা নেই, তাই আমেরিকান "তুষার ঝড়্বের" উপর লেখা ব্লগার নতুন নকিবের লেখা গার্বেজ পোষ্টে আমি কমেন্ট করতে পারিনি। অনেকই কমেন্ট করেছেন বেশীরভাগ কেমন্টই গার্বেজ। আমি সেই পোষ্টে কমেন্ট করলে, এতক্ষণে সেখানে ৫০টার বেশী কমেন্ট পড়তো।
আমার কাছে ব্লগার স্বপ্নের শঙ্খচিল'এর কমেন্টও গার্বেজ মনে হয়ছে; স্বপ্নের শঙ্খচিল সমবায়ের অনেক উঁচু পদে দায়িত্ব পালন করেছেন, অনেক দেশে গেছেন; নিজ দেশের সাইক্লোন দেখেছেন, জাপানের ভুমিকম্প দেখেছেন, অষ্ট্রেলিয়ার দাবানল এলাকা দেখেছেন, নরওয়ের উত্তর এলাকায় নিশীতে সুর্য দেখেছেন; প্রকৃতিকে বুঝার কথা, গ্লোবেল ওয়ার্মিংকে বুঝার কথা। উনার কমেন্টটা বুদ্ধিদীপ্ত কমেন্ট হয়নি।
আমি ১৯৬৩ সালে চট্রগ্রাম-নোয়াখালী-খুলনায় হওয়া সামুদ্রিক সাইক্লোনে বেঁচে থাকা মানুষ; আমাদের উঠানে ৭/৮ ফুট পানি হয়েছিলো; আমাদের ৮টা গরুর মাঝে আমি ৩টি রক্ষা করতে পেরেছিলাম, বাকীগুলো ডুবে মারা গেছে; মৃত মানুষের সংখ্যা আমি দিতে চাই না; কি পরিমাণ শিশু ভেসে গেছিলো, সেটা ভয়ংকর কষ্টের তথ্য।
উত্তর গোলার্ধের দেশগুলোতে স্নো-ষ্টর্ম হয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়, প্রাণহানি ঘটে; এরপরও তারা সবার চেয়ে সুখে আছে। আল্লাহের পুন্যভুমি পুর্ব পাকিস্তানে ১৯৬৩ সালের সামুদ্রিক প্লাবনে ভেসে যাবার পর, ১ম সাহায্য এসেছিলো আমেরিকা ও জাপান থেকে। পাকিস্তান ও বাংলাদেশ কখনো আমেরিকা ও জাপানকে দুর্দিনে ১ বোতল পানি দিতে পেরেছে?
সামুর ৯০ ভাগ পোষ্ট ইডিওটিক; কিন্তু জ্ঞানী ব্লগারেরা গার্বেজ কমেন্ট করলে অন্তত আমার কাছে খারাপ লাগে। তাই আজকাল ড: আলীর কমেন্টও পড়া হয় না।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



