
ক্যু' এর পরে, ভোটগুলোতে রেজাল্ট বদলে দেয়া হয়। কোন দেশে কেহ নিজে নিজে "প্রেসিডেন্ট" হতে পারে? বাংলাদেশে হয়েছিলো জেনারেল জিয়া! দেশের কয়েক কোটী ইডিয়ট উনাকে গণতন্ত্রের রক্ষক বলে। উনি ১৯৭৭ সালের এপ্রিল মাসে নিজকে "প্রেসেডেন্ট" ঘোষণা করার পর, সেই বছর ৩০ শে মে, দেশে হ্য্যঁ/না ভোট করেন ও রেজাল্ট হলো: শতকরা ৯৮ জন ভোট দিয়েছিল, উনি শতকরা ৯৫% ভাগ ভোট পান? জিয়া আসলেই "গণতন্ত্রের রক্ষক"!
১২ তারিখের ভোটে কোন দল জয়ী হবে, তা ব্লগার রাজিব, দফাদার, কুতুব, মহাজাতক কেহই ঠিক বলতে পারছেন না; দেশের এই অবস্হা কেন? ১৯৭০ ও ১৯৭৩ সালে কোনদল জিতবে সবাই সঠিকভাবে জানতেন।
ক্যু'এর পরের ভোট কি ঘটবে সেটা অনুমান করা মোটামুটি অসম্ভব; কারণ, ক্যু"এর পর ভোটে কাহারা জয়ী হবে, তা সংগৃহিত ভোট্বের উপর নির্ভর করে না; ভোটের রেজাল্ট বদলায়ে দেয় ক্যু'এর পক্ষরা।
যেসব ডামীরা এখনো ভাবে যে, শেখ হাসিনার সরকারের পতন ঘটায়েছে "ছাত্রজনতা", তারা এই দেশের জন্য ভয়ংকর বোঝা; যদি "বেপ্লব" হতো, আওয়ামী প্রেসিডেন্টকে ক্ষমতায় রাখা হতো না, এবং সেনা-প্রধানও তার পদে থাকতে পারতো না।
১৯৭১ সালের স্বাধীনতা যারা চেয়েছিলেন, তারা কি কোনকালে কল্পনা করেছিলেন যে, বেগম জিয়া কিংবা শেখ হাসিনার মতো গৃহবধুরা এই দেশ চলাবে এক সময়ে? এগুলো ঘটেছে ১৯৭৫ সালের ও ১৯৮২ সালের ক্যু'এর কারণে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



