
আমেরিকা অনেক বড় বড় যুদ্ধ করেছে, সব যুদ্ধ অন্যদের ভুমিতে; ফলে, আমেরিকানরা যুদ্ধ নিয়ে বেশী চিন্তিত হয় না; ইরান নিয়েও আমেরিকানরা চিন্তিত নয়; তবে, ইরান যুদ্ধ নিয়ে আমেরিকা চিন্তিত ও ভীত; ভয়ের কারণ হচ্ছে ট্রাম্প, সে কোনদিনও কোন ব্যাপারে সঠিক তথ্য জাতিকে দেয় না।
আমি টেলিভিশন খুললে শুরুতে ফাইন্যান্সিয়াল চ্যানেলে যাই, তাতে আমি আমেরিকার অবস্হা সহজে বুঝতে পারি। আজকে রাতের ৩টায় ঘুম ভেংগে গেছে, ১ মিনিটের জন্য ফাইন্যান্সিয়াল চ্যানেলে গেলম, সব ইনডেক্সগুলো অনেক উপরে ( ডাও হচ্ছে ৪০০+ ); বুঝলাম ট্রাম্প কিছু একটা করেছে।
নিউজ চ্যানেলে গিয়ে দেখি, ট্রাম্প বলেছে যে, সে হরমুজ না'নিয়েও যুদ্ধ বন্ধ করে দিবে; মিথ্যুকের এই প্রতারণাও ষ্টক মার্কটকে উপরে নিয়ে যাচ্ছে?
যুদ্ধ চলাকালীন সময়ে কোন জেনারেল দরকারী তথ্য জনসমক্ষে প্রকাশ করে না; ট্রাম্প সবকিছু বলে কেন? কারণ, সে মিথ্যা বলে সবাইকে কনফিউজ করে রাখে। আমেরিকানরা মিথ্যায় অভ্যস্ত নয়; তাই তারা ইরানকে নিয়ে ভীত নয়, তারা ট্রাম্পকে নিয়ে ভীত।
হরমুজ না'নিয়ে ট্রাম্প ( হয় যুদ্ধ করে, কিংবা ইরানীদের সাথে কথা বলে ) এই যুদ্ধ শেষ করতে পারে না।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


