
জামাত হচ্ছে আমাদের অশিক্ষিত, অর্ধ-শিক্ষিত সমাজের ১টি ধর্মীয় কাল্ট, যাদের শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক ভাবনা বর্তমান বিশ্বের জন্য জংগিবাদ ব্যতিত অন্য কিছু নয়। তারা এশিয়ায় ও আফ্রিকায় আদিযুগের ধর্মকে রাজনীতির মৌলিক ভাবনা হিসেবে গ্রহন করে, সেটা জাতির উপর প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখনি মানুষ তাদের মতবাদকে প্রত্যাখান করে, তারা ধর্ম রক্ষার নামে সমাজের উপর ঝাপিয়ে পড়ে, শুরু করে হত্যাকান্ড।
ধর্ম আদি মানুষের লজিকহীন চিন্তাভাবনার উপর রচিত একটি জীবন প্রানালী, যা আজকের বিশ্বে পুরোপুরি অচল ও অস্বাস্হ্যকর। ইহা এখন কোনভাবে মানব সমাজের জন্য প্রয়োজ্য নয়।
মানহীন, অপ্রয়োজনীয় শিক্ষা মানুষের জ্ঞানের বিকাশ ঘটায় না; মানুষকে সামজে টিকার মতো সক্ষমতা দেয় না। আমাদের জনসংখ্যার ৩০ ভাগ এখনো অক্ষর জ্ঞানহীন; যাদের অক্ষর জ্ঞান আছে, তাদের ৮০ ভাগই বর্তমান বিশ্বে সুখে-শান্তিতে টিকে থাকার মতো জ্ঞানী ও দক্ষ নয়।
যারা মাদ্রাসায় পড়ালেখা করেছে, তারা বর্তমান সভ্যতার জন্য পুরোপুরি অপ্রয়োজনীয় জ্ঞান আহরণে সময় নষ্ট করেছে; তাদের জ্ঞান বর্তমান সভ্যতার জন্য ক্ষতিকর হওয়ার কথা। যারা নীচু মানের স্কুল কলেজে পড়ালেখা করছে, তাদের শিক্ষা তাদেরকে সময়োপযোগী দক্ষতা ও জ্ঞান দিচ্ছে না। যারা চলমান বিশ্বের সাথে কোনভাবে তাল মিলাতে পারে না, তারা অতীতের নিয়মাবলীকে ধরে বাঁচার চেষ্টা করতে গিয়ে সমাজের ক্ষতি করছে ও সমাজকে টেনে পেছনে নেয়ার চেষ্টা করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

