
আমেরিকায় সাদা-কালো বিয়ে হচ্ছে যুগ যুগ ধরে, শতকরা ২০ ভাগ টিকে। সম্প্রতি, এই দেশে ব্রাউন বাংগালী মেয়েকে সাদা তরুণরা বিয়ে করছে ভালোবেসে; কিন্তু এখানে একটা সমস্যা আছে, ব্রাউনের মা-বাবা ও আত্মীয়দের খুশী করার জন্য সাদা বরকে বোনাস হিসেবে "ইসলাম ধর্ম"কেও বিয়ে করতে হয়; সাদারা নিজের ধর্মকে যেভাবে স্বাধীনভাবে পালন করে, ইসলামকে তারা সেভাবে স্বাধীনভাবে পালন করতে পারে না; ফলে, স্ত্রীর সাথে ভালোবাসা থাকলেও ইসলাম ১ দিন সমস্যা হয়ে যায়।
সাদারা মা-বাবার ধর্মকে ভালোবাসে; ধর্মও তাদেরকে ভালোবাসে। কিন্তু ওরা ইসলামের মতো ভারী ধর্মকে বেশীদিন বহন করতে পারে না, ক্লান্ত হয়ে যায়; এই ক্লান্তি একসময় ভালোবাসায়ও ছিঁড় ধরিয়ে দেয়।
আজকে সেই রকম কোন এক বিয়ে নিয়ে আমেরিকান প্রবাসী ব্লগার ঢাকার লোক পোষ্ট দিয়েছেন; তিনি খুশী যে সাদা আমেরিকান বর ইসলাম নিয়ে "লেখাপড়া" করে, বিস্তর জ্ঞান লাভ করে বিয়ে করেছে। ইহা শুনিয়া আমি যারপরনাই বিরক্ত হয়েছি, এই ভেবে যে, কোন সাদা আমেরিকান ইসলাম সম্পর্কে জানে না, ইহা মোটামুটি অসম্ভব ব্যাপার ; কারন, তারা সব ধর্ম বুঝে!! মনে হচ্ছে, এই সাদাটা ( ইসলামিক স্কলার ) নতুন ইমিগ্রেন্ট পরিবারের ছেলে হতে পারে, যা ভালো লক্ষণ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

