
১৯৭০ সালের ভোটে পাকিস্তানের বেশীরভাগ ভোটার ভোট দিয়েছিলেন, যাতে শেখ দেশ চালানোর সুযোগ পায়; কিন্তু জনতার রায়কে বাতিল করার জন্য ইয়াহিয়া বাংগালী জাতিকে আক্রমণ করেছিলো ১৯৭১ সালে; ফলাফল ভালো হয়নি; আক্রমণের রাতে তারা শতশত মানুষকে হত্যা করলেও ঢাকার রাজারবাগের পুলিশ-লাইন তাদের বিপক্ষে যুদ্ধে নামে। পাকীদের আক্রমণের ৩য় দিনে, চট্রাগ্রামের কুমিরায় ইপিআর ও বেংগল রেজিমেন্ট পাকীদের উপর পাল্টা আক্রমণ চালায়। ৯ মাস পরে পাকী বাহিনী সম্পুর্ণভাবে পরাজিত হয়।
ঝটিকা আক্রমণে যখন তারা জয়ী হয়নি; তখন তারা আসল হত্যাকান্ডে নামে, প্রতি গ্রামে মানুষ মেরে বাংগালী জাতিকে কাবু করার জন্য নিকৃষ্ট বাংগালীদের নিয়ে ২টি জল্লাদ বাহিনী গঠন করে; এই বাহিনী নিরস্ত্র মানুষকে হত্যা করে, লুন্ঠন করে ও নারীদের উপর অ্যাচার করে। পাকীদের সাথে এই বাহিনীও পরাজিত হয়ে পালিয়ে যায়।
পাকীরা পরাজয়ের প্রতিশোধ নিতে আমেরিকার সাহায্য নিয়ে ও আমাদের সেনাবাহিনীর অফিসারদের কিনে শেখকে হত্যা করে। শেখ হত্যার পর, পলাতক জল্লাদ বাহিনী বেরিয়ে আসে; তারা দেশকে শাসনও করে ৫ বছর।
এই জল্লাদেরা পাকিদের সাথে থেকে সর্ব শেষবার আঘাত হেনেছিলো ২০২৪ সালে, তারা জয়ী হয়েছিলো; জয়ী হয়ে আমাদের শাসনতন্ত্র বদলানোর চেষ্টা করে; সেই প্রচেষ্টার নাম ছিলো "জুলাই সনদ"।
জুলাই সনদ অনেকে লিখেছে, আজ অবধি উহাকে কায়েম করতে পারেনি। সামুতে জুলাই সনদ যেই ব্যক্তি রচনা করেছিলো, উহা নাকি ১৯৭১ সালে "মুক্তিযোদ্ধা" ছিলো? ইহাও কি সম্ভব?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



