
সামুকে কিভাবে রক্ষা করতে হবে ও পপুলার করতে হবে, সেটা নিয়ে সামুতে আজকে ড: এম আলীর পোষ্ট বেরিয়েছে; পোষ্ট পড়ে, আমি হতবাক! ইহা কি ড: এম আলী লিখেছেন, নাকি ইলান মাস্কের কোন AI মডেল আমাদের আলী সাহেবের নিক হ্যাক করে এইপোষ্ট দিয়েছে!
আমাদের সামুতে যাঁরা লিখছেন, তাঁদের লেখাগুলো পয়সা দিয়ে পড়ার মতো লোকজন কোন প্লানেটে পাওয়া যেতে পারে? আমার ধারণা, পৃথিবী ও মংগলের কেহ এই কাজ করবে না। হয়তো, শুধুমাত্র সত্যপথিক ও জটিলভাই'এর লেখা পড়তে পারে; তাও, মিলকি-ওয়ের বাহিরে অবস্হিত কোন তারকার, ২/১ গ্রহের লোকজন; এসব পাঠকের ঠিকানা ব্লগার শেরজা তপন জানতে পারেন।
AI মডেলগুলো অবশ্যই মালিক গুলশান জানা ও আরিল্ডের পকেট ও মনের খবর জানতে পেরেছে; ওরা ২ জন যদি সামুকে আর চালাতে না'চায় তখন ড: আলী ওরফে AI মডেলের দেয়া উপদেশ থেকে যেকোন একটা প্রয়োগ করলেই সামু রকেটের মতো চলতে থাকবে!
আশাকরি, গুলশান জানা ভালো আছেন; উনার সম্পর্কে কেহ কোন খবর পেয়ে থাকলে জানাবেন। উনার জন্য অনেক অনেক শুভকামনা রলো।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



