
না'জেনে বর্ডারের লোকেরা ভারত থেকে ফেরত আসছে এমন বাংলাদেশীদের ফের ভারত ফেরত পাঠাচ্ছে, যাদেরকে জেলে থাকতে হচ্ছে।
বর্ডারের ২/১ মাইলের ভেতরে যারা বাস করছে, এদের গড় নাগরিক জ্ঞানবোধ ভেতরের মানুষ থেকে অনেক কম: বর্ডারের লোকজন পাকিস্তানী আমল থেকে চোরা কারবারীর সাথে জড়িত, পড়ালেখা কম করে, সেখানে চাকুরী নেই, সরকারের নিয়োজিত চোরাকারবারীদের সাথে (বর্ডার গার্ড) এদের উঠাবসা, বিএসএফ বর্ডারের লোকজন হত্যা করায় এরা প্রচন্ডভাবে ভারত-বিরোধী। কিন্তু এদের অনেক লোকজন ভারতে কাজ করে।
সম্প্রতি, এদের বড় ভুমিকা হলো "পুশ ইন ঠেকানো"; এরা সারাক্ষণ বর্ডারের উপর নজর রাখে; বর্ডারের ওপারে এদের নেতোয়ার্ক আছে, পুশ ইনের খবর এরা পায়। এরা যখন পুশ ইন ঠেকাতে যায়, বিজিবি এদের সাথে যেতে বাধ্য হয়। গত ২/১ বছর সব ধরণের পুশ ইন এরা ঠেকায়েছে।
কিন্তু এরা কি জানে, বিএসএফ কাহাদের পুশ ইন করছে? এখানকার দিনে, পুশ ইনের ৬০/৭০ ভাগ লোক হচ্ছে বাংলাদেশী কাজের লোকজন, যারা ভেতরে কাজ করার সময় বিভিন্ন এলাকায় ধরা পড়েছে, কিংবা রোহিংগা, যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। পুশ ইন বন্ধ করার সময় জানতে হবে তো কাদেরকে পুশ ইন করতে চাচ্ছে? কাজ করতে গিয়ে ধরা পড়ার পর, যারা জেলে ছিলো, তারা তো বাংলাদেশে ফেরত আসতে চায়; তাদেরকে ঠেকায়ে দিলে, ওদের তো সমস্যা হচ্ছে, অকারণে ওদেরকে জেলে থাকতে হচ্ছে এখন।
বাংলাদেশ যদি বর্ডার পোষ্টগুলোতে ১ জন করে কো-অরডিনেটর দিতো যারা বিএসএফ'এর সাথে কাজ করে জেনে নিতো যে, কাহাদের বিএসএফ পুশ-ইন করার চেষ্টা করছে, তা'হলে ইহা সহজেই হ্যান্ডিলং করা সম্ভব হতো; বিশেষ করে যারা কাজ করতে গিয়ে ধরা পড়েছে, তাদেরকে নিয়ে আসতে পারতো সহজেই।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



