somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঙ্গল নামা : ‘মঙ্গলীদের জন্য সুসংবাদ ‘!

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মঙ্গলী ভাই ও বোনেরা, আপনাদের জন্য ভারী সুসংবাদ। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ! আপনাদের কাছে আর কখনোই ‘অমঙ্গল’ আসবেনা ! কারণ আপনারা মহান (!) 'মঙ্গল শোভাযাত্রা'য় শরীক হয়েছেন ! এই যাত্রায় শরীক হওয়ার পরও আপনাদেরকে অমঙ্গল ধরার আর কোন সাহসই ‘অমঙ্গলের’ নেই।

এখন থেকে চাইলে নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন, চাইলে আটলান্টিকের উত্তাল ঢেউয়ে ঝাপিয়ে পড়তে পারেন, চাইলে ‘আইফেল টাওয়ার’ কিংবা ‘কুতুব মিনারের’ উপর থেকে লাফিয়ে নিচে পড়তে পারেন ! আপনাদের ধারে কাছেও ‘অমঙ্গল’ আসতে পারবে না !। কারণ আপনারা মহান (!) এই 'মঙ্গল শোভাযাত্রার' বরযাত্রী হয়েছেন !

পেট ভরে মনে চাইলে ফরমালিন খেয়ে যান, বালি দ্বীপে মনের আনন্দে নগ্ন নৃত্য করে যান, নো টেনশন ! আপনাদেরকে জ্বিন-ভূতও ধরবে না, সাপ-বিচ্ছুও কাঁমড়াবে না, বাঘ-সিংহও তাড়া করবে না ! কারণ আপনারা মহান (!) 'মঙ্গল শোভাযাত্রায়' সঙ্গ দিয়েছেন !

এখন থেকে টাকা-পয়সার কোন অভাবই হবে না, উপছে পড়া ধনসম্পদ আসবে স্রোতের গতিতে, সুখ-শান্তির জীবনে কোন কমতিই হবে না ! কারণ আপনারা মহান (!) 'মঙ্গল শোভাযাত্রায়' বরকতময়(!) মুখোশ পরেছেন !

সংসারে সুখ-শান্তি আসবে ফর্ ফর্ করে, মান-সম্মান বৃদ্ধি পাবে তর্ তর্ করে, অশান্তি-গ্লানি মুছে যাবে গর্ গর্ করে। কারণ আপনারা মহান (!) 'মঙ্গল শোভাযাত্রায়' পূণ্যময় (!) সিন্দুর লাগিয়েছেন !

বাংলাদেশে আর অশান্তি থাকবে না, সকল অপশক্তির চৌদ্দ গোষ্ঠী বিনাশ হবে, সকল সন্ত্রাস সাড়ে তিন হাত মাটির নিচে দাফন হয়ে যাবে ! কারণ আপনারা মহান (!) 'মঙ্গল শোভাযাত্রায়' সীমান্তের ওপারের দেব-দেবীর নির্জীব ছবি মাথার উপর নিয়ে সার্বজনীন উৎসব বেরিয়ে যথাযোগ্য মর্যাদায় তা পালন করেছেন !

বাঘ-ভাল্লুক আর মূর্তির মুখোশে আহা কি ‘তাছির’! কলকাতার নাচের আহা কি যে মাহাত্ম্য ! কপালে সিন্দুর আর ঢোলের বাজনার কি যে ফজিলত ! বাঁশির সুরের মাঝে কি যে ভরা এ্যাকশন ! অতীতের সকল গ্লানি ধুঁয়ে মুছে সাফ পরিষ্কার ! সামনে শুধুই শান্তি আর শান্তি !!

কিন্তু আমাদের যাদের মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার ‘নসীব’ হয় নাই। তাদের কি অবস্থা হবে গো !!??
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

×