তিনি আমার মা (কবিতা)
আব্দুল্লাহ মাহমুদ নজীব
আমি গভীর ঘুমে আচ্ছন্ন
ভিন্ন এক জগতের বাসিন্দা তখন
প্রভূর বিধান পালনের মধুর আহ্বানটি
আমার কানে পৌঁছায় না
ঠিক মত যখন।
পৃথিবীর সবচে' প্রিয় মানুষটি আসে
ভয় দেখিয়ে যায়
প্রভূর ধরপাকড়ের।
ব্যস, অনন্যগতি হতে হয় তখন
কোন এক অদৃশ্য যাদুর টানে
ছুটে চলি রবের সান্নিধ্যে।
সে কোন মমতাময়ী
যাঁর মমতায় শুরু হয় আমার দিনটি
পবিত্রতার হৃদয় ছোঁয়া আমেজে
সে কোন স্নেহময়ী
ছেলে বলে যিনি দিয়েছেন আশ্রয়
স্নেহের ছায়াতলে,
আপনি সয়েছেন খরতাপ
সে কোন আদরিণী
আমার কানে যে শুনায়
এগিয়ে যাওয়ার মন্ত্রটা
কে মন থেকে তাড়ায়
পাছে লোকে কিছু বলে-ভয়টা?
কে বিমর্ষ মুখে বসে থাকলে
পড়ার টেবিলে,
সস্নেহে বলে 'কী আব্বু!
কোন অনকে সমস্যা?
সে আমার কাছের একটি মানুষ
প্রিয় মা, মা জননী
পৃথিবীর হাজারো মায়ের মাঝে
আমি কেন যেন খুঁজে ফিরি
আপনার মাকেই!
দ্বীন-দুনিয়ার মহান অধীশ্বর
এগিয়ে যাওয়ার মন্ত্র শুনতে
জীবন তরীর ছেঁড়া পাল জোড়া দিতে
অভিষ্ট লক্ষে নাও ভিড়াতে
মা জননীকে রেখ সুখে, স্বাচ্ছন্দে আর নির্ভাবনায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


