somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালও হরতাল ডেকেছে জামায়াত !!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুধবারও দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হওয়ার প্রতিক্রিয়ায় দলটি এ হরতালের ডাক দেয়। মঙ্গলবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে রফিকুল বলেন, “মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের নামে আজ ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সরকার নির্দেশিত। সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে যেসব বক্তব্য, বিবৃতি দিয়ে আসছেন এ রায়ে তার প্রতিফলন ঘটেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে কাদের মোল্লাকে শাস্তি দেয়ার যে ষড়যন্ত্র করা হয়েছিল আজকের রায়ে তার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো মাত্র।”

তিনি বলেন, “বিশ্বের বিবেকবান মানুষ, মানবাধিকার সংস্থা, দেশী-বিদেশী আইনবিদ এবং জাতিসংঘের পক্ষ থেকে এই বিচার, ট্রাইব্যুনাল ও বিচার প্রক্রিয়া সম্পর্কে বরাবরই আপত্তি উত্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে এই বিচার গ্রহণযোগ্য নয় মর্মে সুস্পষ্ট মতামত ব্যক্ত করা হয়েছে। কিন্তু সরকার যেসব মতামত উপেক্ষা করে তাদের নির্দিষ্ট ছকেই বিচারকার্য পরিচালনা করে আসছে। এই বিচারটি কত ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ তা স্কাইপ সংলাপের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে। স্কাইপ সংলাপে কোন মামলার রায় আগে, কোনটির পরে, কোন সাক্ষী কী স্বাক্ষ্য দেবে এসব বিষয়ে সলাপরামর্শ করে মামলার কার্যক্রম পরিচালিত হয়েছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে আব্দুল কাদের মোল্লার রায়ে। মামলার যুক্তিতর্ক শেষ হয় ১৭ জানুয়ারি। মাত্র ১৮ দিনের মাথায় রায় ঘোষণা একটি ষড়যন্ত্রের জ্বলন্ত প্রমাণ।”

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, “আদালতের পঠিত সংক্ষিপ্ত রায়ে দেখা গিয়েছে সরকারের বক্তব্যের যোগসাজশেই এই রায় নির্ধারণ করা হয়েছে। রায়ে জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক। ব্যক্তির বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের সঙ্গে জামায়াতকে জড়ানোর মাধ্যমে ঘাদানিকদের বক্তব্যের প্রতিফলন ঘটেছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য আদালতের মাধ্যমে যে রায় ঘোষণা করেছেন দেশের জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”

রফিক খান বলেন, “মন্ত্রী রায়ের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন সে সময়ের মধ্যে রায় ঘোষণা ও মামলা পরিচালাকারী প্রসিকিউটরদের সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের রায়ের তারিখ ঘোষণা প্রমাণ করে এ রায় সরকারের নির্দেশে, সরকারের পরিকল্পনায়, সরকার নির্ধারিতভাবে সম্পন্ন করা হয়েছে।”

তিনি দাবি করেন, দেশের জনগণ সরকার বেধে দেয়া ছকে পরিচালিত নীল নকশার বিচার মেনে নিতে পারে না। আন্দোলনের মাধ্যমে জনগণ আব্দুল কাদের মোল্লাসহ সব নেতাকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, “এ রায় প্রত্যাখ্যান করার পাশাপাশি সরকারের ষড়যন্ত্র, চক্রান্ত ও বিচারের নামে অবিচারের প্রতিবাদে আমাদের ঘোষিত গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে।”

জামায়াত নেতা বলেন, “আমরা সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও সুশীল সমাজসহ দেশের সর্বস্তরের মানুষকে বিচারের নামে অবিচারের বিরুদ্ধে আহুত এই হরতাল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সব জনশক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।”

সুত্র: নতুন বার্তা ডটকম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×